কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত চিত্রে ঘুম, প্রতীকী ছবি
বিয়েটা হয়েছিল গত ৫ মে। তারপর অনেকদিন কেটে যায়। এমন একটা ধারনা প্রচলিত যে ফুলসজ্জার রাতেই নববিবাহিত দম্পতি ঘনিষ্ঠ হন একে অপরের সঙ্গে। কিন্তু তাঁর স্বামী তাঁর কাছে ঘেঁষেননি। শারীরিক সম্পর্কও তৈরি করায় কোনও আগ্রহ দেখাননি।
কেন এমন করছেন? তাহলে কি তাঁর স্বামী স্বাভাবিক দৈহিক মিলনে অপারগ? এ নিয়ে অশান্তি শুরু করেন স্ত্রী। অন্তত স্বামীর তাই দাবি। এমনকি দাবি করেন যে তিনি নপুংসক নন, কোনও নারীর সঙ্গে শারীরিক মিলন করতেই পারেন।
এটা জানতে ওই ব্যক্তির শারীরিক পরীক্ষাও করান স্ত্রী। তাতে চিকিৎসকেরা এটা পরিস্কার জানিয়ে দেন যে ওই ব্যক্তি শারীরিক দিক দিয়ে মিলনে সক্ষম। কিন্তু কোনও মানসিক চাপের কারণে তিনি এ নিয়ে উৎসাহ পাচ্ছেন না। কিছুটা সময় পেলেই তিনি ঠিক হয়ে যাবেন।
এটা জানার পরও ওই ২৯ বছরের নববিবাহিতা এবং তাঁর পরিবারের লোকজন এসে ওই ব্যক্তি ও তাঁর পরিবারকে কটূক্তি ও হয়রানি করতে ছাড়েনি। এমনকি তাঁর স্ত্রী এখন তাঁকে নপুংসক আখ্যা দিয়েছেন।
ওই মহিলা বিবাহের স্বাভাবিক শর্ত হিসাবে তাঁর শারীরিক চাহিদা না পূরণ করতে পারার জন্য ২ কোটি টাকা ক্ষতিপূরণ চাইছেন স্বামীর কাছে।
এমনও দাবি করেছেন বেঙ্গালুরুর বাসিন্দা বছর ৩৫-এর এক ব্যক্তি। তিনি বেঙ্গালুরুর গোবিন্দরাজনগর থানায় স্ত্রী ও তাঁর পরিবারের বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।
তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।
তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…