কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত চিত্রে হিরে, প্রতীকী ছবি
বয়স ৫০–এর ঘরে। পেশায় শ্রমিক। ৩ সন্তানের মা। পরিবার বলতে ওই ৩টি সন্তান। তাদের বড় করে তোলাই তাঁর লক্ষ্য। সেজন্যই কঠোর পরিশ্রম। শ্রমিক হিসাবে তিনি কাজ করেন একটি খনিতে।
মধ্যপ্রদেশের পান্নায় মাটি খুঁড়ে তিনি ৮টি হিরের টুকরো পান। যা পাওয়ার পর তিনি বুঝতে পারেন তাঁর জীবন বদলে যেতে পারে। বিশেষজ্ঞেরা ওই ৮টি হিরে পরীক্ষার পর জানান হিরেগুলির ৬টি অত্যন্ত ভাল মানের। ২টি অতটাও নয়।
৮টি হিরের টুকরো মিলিয়ে মোট ২.৫৩ ক্যারেট। কম কথা নয়! রচনা গোলদার নামে ওই মহিলা হাজারা মুদ্দা এলাকার বাসিন্দা। তিনি মাটি খুঁড়ে ৮টি হিরে পাওয়ার পর সেগুলি নিয়ম মেনে পান্নার ডিসট্রিক্ট ডায়মন্ড অফিসে জমাও করেছেন।
নিয়ম হল এবার ওই হিরেগুলি নিলাম করা হবে। নিলামে যা দাম পাওয়া যাবে তার একটি অংশ যিনি সেগুলি পেয়েছেন তাঁর হাতে তুলে দেওয়া হবে।
মনে করা হচ্ছে রচনা নামে ওই মহিলা তাঁর পাওয়া ৮টি হিরে নিলামের পর কয়েক লক্ষ টাকা হাতে পেতে চলেছেন। যা তাঁর জীবন বদলে দিতে পারে। তাঁর দারিদ্র অনেকটা মুছে দিতে পারে।
প্রসঙ্গত মধ্যপ্রদেশের পান্না হিরের জন্য বিখ্যাত। এখানে খনি থেকে পাওয়া হিরে প্রতি ৩ মাস অন্তর নিলাম হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হিরে ব্যবসায়ীরা এখানে হিরের নিলামে অংশ নেন।
তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।
তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…