ফুচকা, ছবি - সৌজন্যে - উইকিমিডিয়া কমনস
রাস্তার মাঝখানে বসে পড়েছেন এক মহিলা। ব্যস্ত রাজপথ বলে কথা। অনর্গল গাড়ি ছুটছে। সেখানে রাস্তার মাঝখানে এক মহিলাকে বসে থাকতে দেখে সকলেই অবাক হয়ে যান।
গাড়িগুলিও গতি কমাতে বাধ্য হয়। এককথায় জটিল পরিস্থিতির সৃষ্টি হয়। অগত্যা পরিস্থিতি সামাল দিতে ছুটে আসেন পুলিশকর্মীরা। এদিকে পুলিশকে দেখেই কেঁদে ভাসান মহিলা।
কেন তিনি এভাবে রাস্তার মাঝখানে বসে আছেন? এ প্রশ্নের উত্তরে কেঁদেকেটে মহিলা যা জানান তা শুনে কার্যত হতবাক পুলিশ থেকে সাধারণ মানুষ।
ওই মহিলা জানান, তিনি গোলগাপ্পা অর্থাৎ ফুচকা খেতে এসেছিলেন। ফুচকাওয়ালা তাঁকে জানিয়েছিলেন ২০ টাকায় ৬টা ফুচকা দেবেন। কিন্তু তিনি ৪টি দেন। জানান ২০ টাকায় ৪টেই দেওয়া যাবে। এতেই রেগে যান মহিলা। তিনি জানান ওই ফুচকাওয়ালা তাঁকে ইচ্ছে করে কম ফুচকা দিয়েছেন।
মহিলা এও দাবি জানান যে তিনি তখনই রাস্তা থেকে উঠবেন যদি তাঁকে ফুচকাওয়ালা আরও ২টি ফুচকা দেন। কোনও টাকায় ক্ষতিপূরণ নয়, তাঁর ওই ২টি ফুচকাই চাই।
এসব দেখেশুনে ওই ফুচকাওয়ালা আর কোনও ঝুঁকি নেননি। তিনি ওই মহিলাকে ২টির বদলে আরও ৪টি ফুচকা দেন। যা পেয়ে রাস্তাও ছেড়ে দেন ওই মহিলা। কান্না থামে তাঁর।
আর হাঁফ ছেড়ে বাঁচেন স্থানীয় মানুষজন থেকে গাড়ির আরোহীরা। ঘটনাটি ঘটেছে গুজরাটের ভদোদরায়। প্রসঙ্গত পশ্চিমবঙ্গের বাইরে অনেক জায়গায় ফুচকাকে গোলগাপ্পা বলা হয়।
এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…
তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।
তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…