পাগড়িতে অপারেশন সিঁদুর, ছবি - আইএএনএস
শুরুটা করেছিলেন জিএসটি দিয়ে। সেটা ছিল ২০১৭ সাল। তারপর প্রতিবছরই চমক। এখন তাঁর এবছরের চমক দেখার জন্য অপেক্ষায় থাকেন বহু মানুষ। নবরাত্রির ঠিক আগে ২০২৫ সালে পৌঁছে এবার তাঁর চমকের নাম অপারেশন সিঁদুর।
একটা পাগড়ি। যার ওজন এবার ৫ কেজি। এই ৫ কেজির পাগড়িতে অপারেশন সিঁদুর জায়গা পেয়েছে। যেখানে ভারতের বায়ুসেনার বিমান থেকে মহিলাদের শক্তিবৃদ্ধি জায়গা পেয়েছে। জায়গা পেয়েছে প্রধানমন্ত্রীর মুখও।
অত্যন্ত সূক্ষ্ম সুতি, কচ্ছের পারম্পরিক সুতোর কাজ এবং মুক্তো দিয়ে সেজে উঠেছে এই অসামান্য পাগড়ি। যা এবার অনুজ মুদালিয়ার মাথায় জায়গা পাবে। তাঁর নাম অনুজ মুদালিয়ার হলেও এই নামে তাঁকে কম মানুষই চেনেন। তাঁর পরিচিতি ভারতের পাগড়ি মানব হিসাবে।
কারণ ২০১৭ সাল থেকে শুরু করে প্রতিবছরই নবরাত্রির আগে তিনি চমক দেন তাঁর অভিনব সব ভাবনার পাগড়ি দিয়ে। অনুজ একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গরবা নৃত্যশিল্পী।
প্রতিবছর তিনি বিশেষ পাগড়ি তৈরি করেন। তারপর সেই পাগড়ি মাথায় দিয়ে গরবা নাচেন। যা বিশেষত গুজরাটিদের নবরাত্রি পালনের সঙ্গে যুক্ত। ভারতের এই পাগড়ি মানব আদপে গুজরাটের আমেদাবাদের বাসিন্দা।
আমেদাবাদের গরবা সার্কেলের একজন অনুজ। প্রতিভাবান গরবা নৃত্যশিল্পী হিসাবেও তাঁর সুখ্যাতি আছে। তবে সবার আগে ভারতের সকলের কাছে তিনি দেশের পাগড়ি মানব। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।
তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…