National

পুকুরের তলায় জুরাসিক যুগের জীবাশ্ম, বদলে যেতে পারে প্রাগৈতিহাসিক ভারতের ধারনা

এ জীবাশ্ম যে ভারতে পাওয়া যেতে পারে সেটাই বিশ্বাস করে উঠতে পারছেন না বিশেষজ্ঞেরা। যা পাওয়া গেল তা ভারতের প্রাগৈতিহাসিক সময় সম্বন্ধে ধারনাই বদলে দিতে পারে।

পুকুরের তলায় এবং চারধারে চলছিল প্রত্নতাত্ত্বিক খোঁজ। যা করতে গিয়ে মাটিও কাটতে হয়। আর তখনই তার তলা থেকে বেরিয়ে আসে এক জীবাশ্ম। বিজ্ঞানীরা যা দেখার পর নিজেদের চোখকে বিশ্বাস করাতে সময় নিয়েছেন।

আনুমানিক ১৮ কোটি বছর আগের এক প্রাণির জীবাশ্ম দেখতে পান তাঁরা। যা জুরাসিক যুগে দিব্যি পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াত। তা যে ভারতের মাটিতে পাওয়া যাওয়া সম্ভব তা কেউ ভাবতে পারেননি।

মরুরাজ্য রাজস্থানের জয়সলমীরের মেঘা গ্রামে এই জীবাশ্ম পাওয়ার পর থেকে প্রত্নতাত্ত্বিক, ঐতিহাসিক, সাংবাদিক থেকে সাধারণ মানুষের ভিড় জমেছে। কারণ যে জীবাশ্ম উদ্ধার হয়েছে তা ডাইনোসরের বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা।

এ ডাইনোসর উড়ন্ত ডাইনোসর। যার ডানা, শিরদাঁড়া থেকে একটা অবয়বের পূর্ণ জীবাশ্ম সামনে এসেছে। যা দেখার পর বিজ্ঞানীরা নিশ্চিত যে সে সময় এখানে এমন ডাইনোসর উড়ে বেড়াত।

এখন যেখানে থর মরুভূমি সেখানে ১৮ কোটি বছর আগে উড়ন্ত ডাইনোসরের বাস ছিল। এটা ভারতের প্রাগৈতিহাসিক যুগ সম্বন্ধে এতদিনের ধারনাই বদলে দেবে। বিজ্ঞানীরা এই আবিষ্কার নিয়ে আপ্লুত।

এই খোঁজ ভারতের প্রাগৈতিহাসিক সময় সম্বন্ধে আরও অনেক নতুন তথ্য দেবে বলেই মনে করছেন তাঁরা। সেই সঙ্গে একটা উড়ন্ত ডাইনোসরের জীবাশ্ম যখন পাওয়া গেছে তখন এখানে আরও এমন জীবাশ্মের সন্ধান পাওয়া যেতে পারে বলেই আশাবাদী বিজ্ঞানীরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026