National

বৃষ্টিতে ভেঙে পড়া ব্রিজের ওপর চড়ে কেক কেটে অভিনব উৎসব স্থানীয়দের

এমন এক অভিনব ভাবনার কথা ছড়িয়ে পড়তে সময় নেয়নি। এভাবেও যে কত কিছু বলা যায় তা দেখিয়ে দিলেন কয়েকজন স্থানীয় মানুষ। ভাঙা ব্রিজে হল কেক কাটা।

গত ১৯ জুনের কথা। বানাই নদীর ওপর তৈরি ব্রিজটি ভেঙে পড়ে হুড়মুড় করে। কংক্রিটের শক্তপোক্ত ব্রিজ। সারাক্ষণ যার ওপর দিয়ে যান চলাচল করত। স্থানীয় বহু মানুষের ভরসা ছিল এই ব্রিজটি।

যোগাযোগের সেই অন্যতম ভরসা চোখের সামনে ভেঙে পড়ার পর স্থানীয় গ্রামবাসীরা প্রাথমিকভাবে ধাক্কা খান। তাঁদের আশা ছিল সরকার নিশ্চয়ই এই ব্রিজের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে ব্রিজটি ফের তৈরি করে দেবে।

কিন্তু তারপর বর্ষার প্রবল বর্ষণ চলেছে। ২ মাস কেটেও গেছে। কিন্তু ব্রিজ যেমন ভাঙা তেমনই পড়ে আছে। স্থানীয় গ্রামবাসীরা তাই ব্রিজ ভাঙার ২ মাস পালন করলেন ওই ভেঙে পড়া ব্রিজের ওপর।

সেখানেই কাটা হল কেক। একে অপরকে কেক খাইয়ে হল উৎসব পালন। অবশ্যই এই কেক কেটে উৎসব পালনে কোনও আনন্দ ছিলনা, ছিল চাপা ক্ষোভ আর সরকারের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার মত বিক্ষোভ।

ঝাড়খণ্ডের খুন্তি জেলায় এই ভাঙা ব্রিজের ওপর দাঁড়িয়ে কেক কাটার মধ্যে দিয়ে এক অভিনব প্রতিবাদ ও ক্ষোভ উগরে দেওয়া গ্রামবাসীরা জানিয়েছেন, তাঁরা পথ অবরোধের মত কোনও পদক্ষেপ করতেই পারতেন। কেন সরকার ২ মাস পরেও এই ব্রিজ মেরামতি নিয়ে এক পাও এগোয়নি তা জানার জন্য গাড়ি আটকাতে পারতেন। ধর্না দিতে পারতেন।

কিন্তু এর কোনও রাস্তায় তাঁরা হাঁটেননি। কারণ তাঁরা জানেন এতে সরকারের সুবিধা হবে। সরকার তাঁদের বিরুদ্ধে মামলা করতে পারবে। তাই তাঁরা এমন এক পথ নিয়েছেন যা সরকার থেকে সাধারণ মানুষের নজরও কাড়বে আবার প্রতিবাদও হবে উৎসবের মেজাজে। এখন দেখার তাঁদের এই কেক কাটা প্রতিবাদে কতটা কাজ হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026