কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত চিত্রে ডোনাল্ড ট্রাম্পের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, প্রতীকী ছবি
বিহারে ইলেক্টোরাল রোল-এর স্পেশাল ইনটেনসিভ রিভিশন-কে সামনে রেখে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন জমা নেওয়ার কাজ চলছে। সেখানেই একের পর এক আজব ঘটনা সামনে আসছে।
কুত্তা বাবু নামে এক কুকুরের রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের ঘটনা ঠান্ডা হওয়ার আগেই এবার সামনে এল ডোনাল্ড ট্রাম্পের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বার করার চেষ্টার ঘটনা। যেখানে ডোনাল্ড ট্রাম্পের বাবার নামও রয়েছে।
দেখানোর চেষ্টা হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিহারের বাসিন্দা। অনলাইন আবেদনে ডোনাল্ড ট্রাম্পের ছবিও দেওয়া হয়েছে। তাঁকে বিহারের সমস্তিপুর জেলার পাটোরি সাব ডিভিশনের মোহিউদ্দিন নগরের বাসিন্দা বলে দাবি করা হয়েছে আবেদনে।
এই আবেদনের ভিত্তিতে ডোনাল্ড ট্রাম্পের সরকারি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা বাসস্থানের শংসাপত্র পাওয়ার চেষ্টা নজর কেড়েছে। যদিও এই আবেদন নজরে পড়ার পরই তা বাতিল করা হয়েছে।
বাতিলের আগে খতিয়ে দেখা হয়েছে তথ্য। যেখানে আধার নম্বর থেকে শুরু করে ঠিকানা সবই ভুয়ো ছিল। ফলে এই আবেদনে কোনও রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করা হয়নি। সেই সঙ্গে একটি এফআইআর দায়ের করা হয়েছে যিনি আবেদন করেছেন তাঁর বিরুদ্ধে।
তবে ওই ব্যক্তি কে তা পরিস্কার করে জানতে পারেনি পুলিশ। পুলিশের তরফ থেকে খোঁজ শুরু হয়েছে। নির্বাচন কমিশনের নজরদারিতে ভোটার তালিকা সংশোধনের পদ্ধতিকে কালিমালিপ্ত করার জন্যই এসব করা হচ্ছে বলে দাবি করেছেন বিহারের প্রশাসনিক কর্তারা।
এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…
তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।
তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…