National

মাটির তলায় মিলল গুপ্তধন, ছুটে এল গোটা গ্রাম

কয়েকজন শ্রমিক একটি জলের পাইপ বসানোর কাজ করছিলেন। সেই সময় মাটির বেশ কিছুটা তলায় তাঁরা চকচকে কিছু দেখতে পান।

গ্রামে জলের পাইপ বসানোর কাজ চলছিল জোরকদমে। মাটি খুঁড়ে তার তলা দিয়ে জলের পাইপ বসানো হবে। সেজন্য মাটি খুঁড়ছিলেন কয়েকজন শ্রমিক। মাটি বেশ কিছুটা গভীর করেই কাটছিলেন তাঁরা। সেই সময় বেলচার কোপ মাটির একটি অংশে পড়তেই কিছু একটা চকচকে মত জিনিস দেখতে পান তাঁরা।

কৌতূহল চরমে ওঠে। তাঁরা এরপর আর একটু আশপাশের মাটি সরাতেই বেরিয়ে আসে একটি ব্যাগ। যাতে অনেকগুলি স্বর্ণমুদ্রা ছিল। গুপ্তধনের সন্ধান পাওয়া গেছে, এ খবর চাপা থাকেনি। গ্রামে ছড়িয়ে পড়ে হুহু করে।

শোনা মাত্র গ্রামবাসীরা সকলে ছুটে আসেন গুপ্তধন দেখার জন্য। এই সময় কয়েকজন ওই কয়েন হাতিয়ে নেওয়ার চেষ্টা করলেও তা রুখে দেয় পুলিশ।

কয়েনগুলি উদ্ধার করে পুলিশ প্রথমে নিজেদের জিম্মায় সংরক্ষিত করে। তারপর তা বিশেষজ্ঞদের হাতে তুলে দেয়। কারণ সেগুলি দেখে বোঝা যাচ্ছেনা সেগুলি কোন সময়ের।

উত্তরপ্রদেশের আলিগড়ে এই গুপ্তধন পাওয়ার পর পুলিশ প্রথমে সেগুলি আদৌ সোনার কিনা তা যাচাই করতে স্থানীয় এক স্বর্ণ ব্যবসায়ীর কাছে পাঠায়। তিনি সেগুলি পরীক্ষা করে নিশ্চিত করেন মুদ্রাগুলি সোনারই।

তারপরই তা বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয় তার সময়কাল জানার জন্য। এই ঘটনা অবশ্য নতুন নয়। ভারতের বিভিন্ন কোণায় মাটির তলা থেকে বহুমূল্য গুপ্তধন উদ্ধার হয়েছে। সে তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের নামও।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026