National

ভক্তদের হাতে একটা করে জ্যান্ত সাপ, প্রাচীন প্রথা মেনেই পালিত হয় এই মেলা

প্রায় প্রত্যেকের হাতে একটা করে সাপ। প্রতিটি সাপই জ্যান্ত। দেখলে হাড় হিম হতে পারে। কিন্তু এটাই প্রথা। এভাবেই প্রতিবছর পালিত হয়ে আসছে এই মেলা।

বর্ষাকালে সাপের উপদ্রব সবচেয়ে বেড়ে যায়। ভারতের শহর পার করলেই সাপের অভাব নেই। গ্রামাঞ্চলে সাপের সঙ্গেই প্রায় ঘর করেন মানুষজন। সাপের দংশনের ঘটনাও প্রতিবছরই আকছার ঘটে।

সাপের প্রকোপ থেকে যাতে তাঁরা রক্ষা পান সেজন্য প্রতিবছরই বিহারের সমস্তিপুরের সিংঘিয়া ঘাটের ধারে বসে নাগপঞ্চমী মেলা। এ মেলায় অংশ নিতে বিহারের নানা প্রান্ত থেকে মানুষ হাজির হন।

তবে এ মেলা আর পাঁচটা মেলার চেয়ে আলাদা। কারণ এ মেলা যে পুজোকে কেন্দ্র করে হয় তা হল সাপের পুজো। আর এখানে আসা প্রায় প্রতিটি মানুষ হাতে করে সাপ নিয়ে হাজির হন।

কোনও নকল সাপ নয়। প্রত্যেকের হাতে থাকে জ্যান্ত সাপ। কেউ হাতেই নিয়ে আসেন। কেউ গলায় জড়িয়ে নেন। কেউ মাথায় চেপে ধরে নিয়ে আসেন। আবার কেউ লাঠিতে পেঁচিয়ে সেই লাঠি নিয়ে হাজির হন। তবে প্রত্যেকের সঙ্গেই থাকে একটি করে জ্যান্ত সাপ।

সিংঘিয়া বাজারে মা ভগবতীর পুজো দিয়ে ভক্তরা সাপ হাতে এগিয়ে যান বুধি গণ্ডক নদীর ধারে। বিহারের অনেক জায়গায় সাপের দেবী হিসাবে মাতা বিষহরী-র পুজো করা হয়।

এখানে তাই মাতা বিষহরীর নাম করতে করতে সকলে বুধি গণ্ডক নদীর ধারে উপস্থিত হয়ে পুজো করেন। তারপর অনেকেই নাগপঞ্চমী মেলায় শরিক হন।

বলা হয় এখানে এত মানুষ হাতে করে জ্যান্ত সাপ নিয়ে এলেও এখনও কাউকে সাপে কাটার ঘটনা ঘটেনি। পুজোর পর এই সাপগুলিকে ভক্তরাই আবার আশপাশের জঙ্গলে ছেড়ে দেন।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026