National

পথ কুকুরদের বিরিয়ানি খাওয়াবে এই পুরসভা, প্রকল্পের বিরুদ্ধে সুর চড়াল বিরোধীরা

পথ কুকুরদের বিরিয়ানি খাওয়ানোর সিদ্ধান্ত নিল এই পুরসভা। কিন্তু তা শুনে কিছু মানুষ খুশি হলেও একরাশ ক্ষোভ আছড়ে পড়েছে এই প্রকল্পের বিরুদ্ধে।

পথ কুকুরদের বিরিয়ানি খাওয়াতে চায় একটি পুরসভা। চিকেন বিরিয়ানি খাওয়াতে চায় তারা। এজন্য শহরের ৬টি জায়গাকে চিহ্নিতও করা হয়েছে। সেখানে রাস্তায় ঘোরাফেরা করে বেড়ানো কুকুরদের চিকেন বিরিয়ানি খাওয়াতে ২ কোটি ৮০ লক্ষ টাকার টেন্ডারের পথে হেঁটেছে পুরসভা।

সবদিক থেকেই তৈরি তারা। পুরসভা নিজের উদ্যোগে খরচ করে আপাত অবহেলিত পথ কুকুরদের চিকেন বিরিয়ানি খাওয়াবে শুনে উচ্ছ্বসিত পশুপ্রেমীরা। কিন্তু এই অভিনব প্রকল্পের ফলে যে একরাশ প্রতিবাদের মুখে পড়তে হতে পারে সেটা বোধহয় ভাবতেও পারেনি বেঙ্গালুরু শহরের পুর কর্তৃপক্ষ।

বৃহৎ বেঙ্গালুরু মহানগর পালিকে বা বিবিএমপি এই প্রকল্পের কথা ঘোষণার পর সরাসরি কর্ণাটকের ক্ষমতাসীন সরকারের দিকেই আঙুল তুলেছেন কর্ণাটক বিধানসভার বিরোধী দলনেতা আর অশোকা।

এই বিজেপি নেতার দাবি, পথ কুকুরদের বিরিয়ানি খাওয়ানোর নামে আদপে টাকা লুঠের চেষ্টা চালাচ্ছে সরকার। তাঁর দাবি, পথ কুকুরদের খেতে দেওয়া কোনও খারাপ কিছু নয়।

তবে ইতিমধ্যেই অনেক সংস্থা, অনেক পশুপ্রেমী মানুষ পথ কুকুরদের নিয়মিত খাবার দেন। তারপরেও পুরসভার বিরিয়ানি খাওয়ানোর পরিকল্পনার দরকার ছিলনা বলে দাবি করেছেন ওই বিজেপি নেতা।

আর অশোকা আরও বলেন, বেঙ্গালুরুর রাস্তায় বিশাল বিশাল গর্ত, শহরের পার্কগুলির বেহাল দশা, পুরসভার হাসপাতালে মাইনে হচ্ছেনা, স্কুলের শিক্ষকরা ঠিক করে মাইনে পাচ্ছেন না, সেখানে পথ কুকুরদের খাওয়ানোর জন্য চিকেন বিরিয়ানির এই প্রকল্প আদপে টাকা লুঠের একটা উপায়। এই বিরোধিতার পর এই অভিনব প্রকল্পটি বাস্তবে আদৌ জনপ্রিয়তা পায় কিনা তা সময় বলে দেবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026