National

মার্শাল বিতর্কের জের? বিশালের বাড়িতে আয়কর হানা

১৮ অক্টোবর মুক্তি পাওয়া তামিল ছবি ‘মার্শাল’ আত্মপ্রকাশের পর থেকেই বিতর্কে জেরবার। প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প জিএসটি ও ডিজিটাল ইন্ডিয়া নিয়ে বিতর্কের জেরে মার্শাল এখন খবরের শিরোনামে। একের পর এক দক্ষিণী শিল্প সংস্কৃতি জগতের মানুষ এর পাশে দাঁড়াচ্ছেন। সেই তালিকায় গত সোমবারই যুক্ত হয়েছে দক্ষিণী নায়ক বিশালের নাম। এক বিজেপি নেতা এই সিনেমার পাইরেটেড ভার্সান অনলাইনে দেখায় তাঁকে খোলাখুলি তিরস্কার করেন বিশাল। বিষয়টি লজ্জাজনক বলেও জানান তিনি। তারপর দিন মঙ্গলবার সকালেই তাঁর চেন্নাইয়ের দফতরে হানা দেন আয়কর আধিকারিকরা।

সূত্রের খবর, বিশালের প্রোডাকশন কোম্পানি ৫১ লক্ষ টাকা টিডিএস জমা করেনি। সেই করের হিসাব নিতে এই অভিযান। এদিন বিশালের অফিসে জিএসটি ইন্টিলেলিজেন্স উইংয়েরও হানা হয় বলে খবর রটে। যদিও এই খবর সামনে আসার পর গুডস এন্ড সার্ভিসেস ট্যাক্সের অধিকর্তা অভিযানের কথা অস্বীকার করেছেন। তাঁর দাবি এটি একটি ভুয়ো খবর। বিশালের অফিসে কোনও হানা হয়নি।

আয়কর হানার সময়ে বছর ৪০-এর তামিল অভিনেতা দফতরে উপস্থিত ছিলেন না। পরে বিশাল দাবি করেন, পুরোটাই রাজনৈতিক ষড়যন্ত্র। তিনি একজন সৎ করদাতা। তাই যে কোনও অবস্থার মুখোমুখি হতে তিনি প্রস্তুত।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026