National

নিউ দিল্লি স্টেশনের নাম বদলে নতুন নামের প্রস্তাব, সাংসদের চিঠি পেলেন রেলমন্ত্রী

দেশের অনেক রেলস্টেশনেরই নাম বদল হয়েছে। বহুদিনের নাম বদলে গেছে। এবার নিউ দিল্লি রেলস্টেশনের নাম বদলে অন্য একটি নামের প্রস্তাব দেওয়া হল রেলমন্ত্রীকে।

রেলস্টেশনের নাম বদলের সঙ্গে এখন অনেকেই পরিচিত। বহুদিন ধরে চলে আসা অতি চেনা নাম বদলে গেছে অনেক ক্ষেত্রে। এমনও হয়েছে যে নাম বদলের পরও মানুষের মুখে মুখে সেই পুরনো নামই ঘুরে বেড়াচ্ছে। নতুন নামটাই অনেকের অজানা।

তবে দীর্ঘসময় থাকতে থাকতে নতুন নাম পরিচিত হয়েই যায়। এবার খোদ নিউ দিল্লি রেলস্টেশনের নামই বদলে ফেলার প্রস্তাব দিলেন এক সাংসদ।

প্রবীণ খান্ডেলওয়াল নামে ওই লোকসভার সাংসদ ইতিমধ্যেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব-কে এ বিষয়ে চিঠি দিয়েছেন। নতুন নামও প্রস্তাব করেছেন তিনি।

ওই সাংসদ প্রস্তাব দিয়েছেন নিউ দিল্লি স্টেশনের নাম বদলে অটলবিহারী বাজপেয়ীর নামে রাখা হোক। প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর দেখানো পথ তাঁরা এখনও অনুসরণ করছেন। অটলবিহারীর দেখানো মতাদর্শ আজও লক্ষ লক্ষ মানুষের অনুপ্রেরণা।

দেশের জন্য জীবনভর যে অবদান অটলবিহারী বাজপেয়ীর রয়েছে তাকে যোগ্য সম্মান প্রদর্শন করতে নিউ দিল্লি স্টেশনের নাম বদলে অটলবিহারী বাজপেয়ীর নামে রাখা উচিত বলে ব্যাখ্যা করেছেন সাংসদ।

প্রসঙ্গত দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা পুরনো দিল্লি রেলওয়ে স্টেশনের নাম বদলের প্রস্তাব দিয়েছিলেন কিছুদিন আগে। তিনি ওই স্টেশনের নাম বদলে তা মহারাজ অগ্রসেন-এর নামে রাখার প্রস্তাব দিয়েছেন। মহারাজ অগ্রসেন ছিলেন অগ্রোহা-র রাজা। হরিয়ানার হিসার জেলায় রয়েছে এই অগ্রোহা স্থানটি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026