National

৭৫ কোটি টাকার চাকরি ছেড়ে সন্ন্যাস নিলেন রিলায়েন্সের আধিকারিক, লক্ষ্য একটাই

তিনি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের অন্যতম ভরসা। মুকেশ আম্বানির অন্যতম ভরসা। সেই মানুষটি চাকরি ছেড়ে, ৭৫ কোটি টাকার মাইনে ছেড়ে সন্ন্যাস গ্রহণ করলেন।

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মেরুদণ্ড বলা যেতে পারে তাঁকে। ভাইস প্রেসিডেন্ট পদে থাকা প্রকাশ শাহ ছিলেন খোদ মুকেশ আম্বানির অন্যতম ভরসা। যেমন মেধাবী, তেমন কর্মঠ। পরিশ্রমী এই মানুষটির দক্ষতা নিয়ে কারও কোনও প্রশ্ন ছিলনা। মাইনে ছিল নজর কাড়া।

৭৫ কোটি টাকা মাইনে ছিল তাঁর। সেই সঙ্গে রিলায়েন্সের তরফে একগুচ্ছ সুযোগ সুবিধা। গাড়ি, বাড়ি, বিলাসবহুল জীবন, সবই ছিল প্রকাশ শাহর। কিন্তু সেই সব ছেড়ে তিনি সন্ন্যাস গ্রহণ করলেন। সস্ত্রীক সন্ন্যাস গ্রহণ করলেন তিনি।

এক লহমায় ছেড়ে দিলেন বস্তু জগতের যাবতীয় সুখ স্বাচ্ছন্দ্য। বিলাসবহুল জীবন থেকে নেমে এলেন সন্ন্যাসীর কপর্দকহীন জীবনে। কি এমন হল যে জীবনে সফল এই মানুষটি এভাবে আচমকা সব ছেড়ে ছুড়ে সন্ন্যাস গ্রহণ করলেন?

প্রকাশ শাহ মহাবীর জয়ন্তীর দিন জৈন সন্ন্যাসী হলেন। নিলেন দীক্ষা। পরনে সাদা সন্ন্যাসীর পোশাক। হাতে লাঠি। যেমন জৈন সন্ন্যাসীদের বেশ। সেই বেশে ধরা দিলেন তিনি।

এই কৃচ্ছসাধনের পথ তিনি বেছে নিলেন একটাই কারণে। সেটা শান্তি। এই বস্তু জীবনের সব সুখ স্বাচ্ছন্দ্য লাভ করেও শান্তি পাচ্ছিলেন না বম্বে আইআইটি-র এই প্রাক্তনী। শান্তিটা খুঁজে বেড়াচ্ছিলেন গত কয়েক বছর ধরেই।

অবশেষে হয়তো তিনি তাঁর সেই শান্তির ঠিকানা পেলেন। স্বদিচ্ছায় সব ত্যাগ করে জৈন সন্ন্যাসীর জীবন বেছে নিলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের অন্যতম স্তম্ভ এই মানুষটি।

News Desk

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কর্কট রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

সিংহ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026