National

ভারতের রাস্তায় ছুটবে বিশেষ বাস, এমন বাস আগে কেউ দেখেননি

বাস তো ভারতে অনেক রয়েছে। জ্বালানি তেলের বাস থেকে ইলেকট্রিক বাস। তবে এবার যে বাস ভারতের মাটিতে সাধারণ মানুষকে নিয়ে ছুটবে তেমন বাস এর আগে কেউ দেখেননি।

ভারতে আমজনতার যাতায়াতের মাধ্যম হিসাবে বাসের গুরুত্ব অপরিসীম। চিরাচরিত জ্বালানি তেল চালিত বাসের পাশাপাশি এখন ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে ব্যাটারি চালিত বাস। যা পরিবেশ রক্ষায় বিশেষ গুরুত্বপূর্ণ।

এবার সেই ইলেকট্রিক বাসের পাশাপাশি আর এক ধরনের বাস ভারতের মাটিতে ছুটতে চলেছে। যার জ্বালানিতেই চমক লুকিয়ে আছে। কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে এই বাস চালু হতে চলেছে।

লাদাখের বাসিন্দারাই এই বাসের সুবিধা দেশের মধ্যে প্রথম ভোগ করবেন। লেহ-তে এই বাসের পরীক্ষামূলক অভিযান শুরু হচ্ছে। কয়েকদিন পরীক্ষার পর এই বাস সাধারণ মানুষকে বিভিন্ন গন্তব্যে পৌঁছে দেবে।

লাদাখে চালু হওয়ার পর ক্রমে ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়বে এই পরিবেশ বান্ধব বাস। যা তৈরি করেছে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন বা এনটিপিসি। আপাতত ৫টি এমন বাস লাদাখ প্রশাসনের হাতে তুলে দিয়েছে সংস্থা।

এ বাসের বিশেষত্ব কি? ভারতে এই প্রথম হাইড্রোজেন জ্বালানি চালিত বাস চালু হচ্ছে। বাস চলবে হাইড্রোজেন জ্বালানি সেলে। এই প্রকল্পে বাসে যেমন সাধারণ মানুষ যাতায়াত করতে পারবেন, তেমন এই বাস রাস্তায় ছোটা মানে ৩৫০ মেট্রিক টন কার্বন নির্গমন বন্ধ হবে। বাতাসে যুক্ত হবে ২৩০ মেট্রিক টন বিশুদ্ধ অক্সিজেন। বিশেষজ্ঞেরা জানাচ্ছেন যা ১৩ হাজার গাছ লাগানোর সমান।

বাসগুলি পৃথিবীর সবচেয়ে উঁচুতে অবস্থিত গাড়ি চলাচলের রাস্তায় যাতায়াত করবে। একবার হাইড্রোজেন ফুয়েল সেল চার্জ হওয়া মানে ২৩০ কিলোমিটার পথ অতিক্রম করতে পারবে এই বাস। বাসগুলিতে ৩২ জন যাত্রীর বসার বন্দোবস্ত রয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026