National

বাঁশে ভর করে আরও সবুজ হল এই রাজ্য

একটি রাজ্যের ভূখণ্ড তো নির্দিষ্ট। সাধারণত সেখানে জনবসতি বাড়ে। সবুজ কমে। এমন অভিযোগ সামনে আসে। এক্ষেত্রে বাঁশে ভর দিয়ে আরও সবুজ হয়ে গেল এই রাজ্য।

পৃথিবীজুড়েই সবুজের অভাব নিয়ে আলোচনা তুঙ্গে। পৃথিবীর ফুসফুস বলে বিখ্যাত অ্যামাজনের রেন ফরেস্টের সবুজও কিছুটা কাটা হয়েছে। ভারতের বিভিন্ন রাজ্যে সবুজ যা আছে তা থেকে কিছুটা কম হতে পারে জনবসতি তৈরির প্রয়োজনে। কিন্তু জঙ্গল যা রয়েছে তার চেয়ে বাড়বে এমন উদাহরণ বিরল।

কিন্তু ভারতের একটি রাজ্যে গত ২০ বছরে জঙ্গল অনেকটাই বেড়েছে। সে রাজ্যে জঙ্গল বেড়েছে ১ হাজার ৩৯০ বর্গ কিলোমিটার। যা নেহাত কম জায়গা নয়। সবুজায়নের ক্ষেত্রে মধ্যপ্রদেশের এই সাফল্য অবশ্যই গোটা দেশের জন্য একটা উদাহরণ।

জঙ্গল বেড়ে যাওয়াটা স্বাভাবিক নিয়মে হয়নি। এজন্য গত ২০ বছরে সরকারি তরফে উদ্যোগ নজর কেড়েছে। এখন মধ্যপ্রদেশের ৭৯২টি জঙ্গল ঘেরা গ্রামকে রাজস্ব গ্রামের মর্যাদাও দেওয়া হয়েছে।

জঙ্গল বাড়াতে রাজ্যের তরফে বাঁশ চাষে জোর দেওয়া হয়েছে। ৭ হাজার ৩৬০ হেক্টর জমিতে বাঁশ চাষ বেড়েছে ন্যাশনাল ব্যাম্বু মিশন প্রকল্পের আওতায়। রাজ্য জুড়ে ৫ কোটি ৬৭ লক্ষ চারাগাছ রোপণ করা হয়েছে সবুজায়নে জোর দেওয়ার জন্য।

১ হাজারের ওপর স্কুলের ছাত্রছাত্রীদের রাজ্য জুড়ে সবুজায়নে শরিক করা হয়েছে। গত অর্থবর্ষে মধ্যপ্রদেশ সরকার জঙ্গল থেকে রাজস্ব আদায় করতে পেরেছে ১ হাজার ৬৪৬ কোটি টাকা।

লক্ষ্য ছিল ১ হাজার ৬৫০ কোটি। ফলে লক্ষ্য পূরণ প্রায় হয়েই গেছে বলা যেতে পারে। রাজ্য জুড়ে সবুজায়নে বিশেষ নজর মধ্যপ্রদেশকে আরও সবুজ করে তুলল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026