National

হোটেলের ঘরে অন্তরঙ্গ যুগল, জানালার পর্দা খোলা, যানজট রাস্তায়

একটি বিলাসবহুল হোটেলের ঘরের মধ্যে এক যুগল তখন অন্তরঙ্গ। জানালার পর্দা সম্পূর্ণ খোলা। ভিতরে যা হচ্ছে দেখা যাচ্ছে। যানজটের পরিস্থিতি রাস্তায়।

পাঁচতারা হোটেলে দম্পতি হোক বা অন্য কোনও সম্পর্কে লিপ্ত যুগল একান্তে অন্তরঙ্গ হতেই পারেন। সেটা তাঁদের ব্যক্তিগত ইচ্ছা। তবে তা চার দেওয়ালের মধ্যে বন্ধ দরজার পিছনে পর্দার আড়ালে হলে কারও কিছুই বলার থাকেনা।

কিন্তু জয়পুরে একটি পাঁচতারা হোটেলের ঘরে এক যুগলের অন্তরঙ্গ মুহুর্ত রীতিমত রাস্তা থেকে দেখা গেল। হোটেলের ওই ঘরটির জানালার পর্দা খোলা ছিল। সামনে দিয়ে গেছে উড়ালপুল। যেখান দিয়ে সর্বক্ষণ গাড়ির যাতায়াত।

সেই উড়ালপুল দিয়ে যাওয়ার সময় পথচলতি মানুষের নজর যায় হোটেলের ওই পর্দা খোলা ঘরের জানালার দিকে। স্বচ্ছ কাচের জানালার পিছনে ঘরে তখন শারীরিক মিলনে ব্যস্ত এক যুগল।

তাঁরা সম্পর্কে স্বামীস্ত্রীও হতে পারেন। আবার নাও হতে পারেন। তবে তাঁদের সেই মিলন রাস্তা থেকে স্পষ্ট দেখা যাচ্ছিল। যা নজরে পড়ার পর একের পর এক গাড়ি দাঁড়িয়ে পড়ে উড়ালপুলে।

মানুষের ভিড় জমে যায়। জানালা থেকে নজর সরছিল না তাঁদের। এঁদের মধ্যে অনেকেই আবার পুরোটা ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে দেন।

ওই যুগল জানালার পর্দা দিতে ভুলে গিয়েছিলেন কিনা তা অজানা। তাঁদের পরিচয়ও জানা যায়নি। তবে হোটেলের ঘরে তাঁদের অন্তরঙ্গ ছবি ছড়িয়ে পড়ে হুহু করে। যদিও তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এভাবে কোনও ঘরে কেউ কিছু করলে তার ছবি বাইরে থেকে এভাবে তোলা আইন সঙ্গত নয় বলেই অভিমত প্রকাশ করেছেন অনেকে। এভাবে ছবি তোলা সঠিক নয় বলেই মত তাঁদের।

ব্যক্তিগত ভিডিও এভাবে ছড়িয়ে পড়ল কীভাবে তা নিয়েও প্রশ্ন উঠছে। তবে এই ঘটনা রীতিমত শোরগোল ফেলে দিয়েছে। জয়পুরের গোডাউন এলাকার ওই উড়ালপুলে সে সময় এমন ভিড় জমে যায় যে যানজটের সৃষ্টি হয়।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026