National

৭০ বছর ধরে লিভ ইন, অবশেষে ৯৫ বছরে বিয়ের পিঁড়িতে বৃদ্ধ, কনের বয়স ৯০

তাঁদের সম্পর্ক অটুট থেকেছে জীবনভর। কিন্তু তাঁরা বিয়ে করেননি। ৭০ বছর ধরে লিভ ইন সম্পর্ক চালিয়ে যাচ্ছেন। অবশেষে ৯০-এর কোটায় পৌঁছে নিজেরাই বিয়ের সিদ্ধান্ত নিলেন।

বর্তমান বিদেশে হোক বা দেশে, লিভ ইন শব্দটা অনেকের কাছেই পরিচিত। কিন্তু আজ থেকে ৭০ বছর আগে ভারতের মত দেশে লিভ ইন বিষয়টাই বিশেষ কারও জানা ছিলনা। এমন সম্পর্ক লাখে একটা পাওয়া যেত। সেই অতি বিরলদের দলেই পড়েছিলেন তাঁরা।

২৫ বছরের এক যুবক আর ২০ বছরের এক তরুণীর মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। তাঁরা একসঙ্গে থাকতে শুরু করেন। কিন্তু বিয়েটা করেননি। বিয়েটা বাদ দিয়ে বাকিটা তাঁরা স্বামী স্ত্রীর মতই থাকতেন।

তাঁদের ৮ সন্তানও রয়েছেন। যাঁদের কয়েকজনের বয়স এখন ৫০-এর ওপর। কে কি বলল তার তোয়াক্কা না করেই রামা ভাই খরারি এবং জীউয়ালি দেবী তাঁদের এই সহবাসের সম্পর্ক টেনে নিয়ে গেছেন ৭০ বছর।

এখন রামা ভাইয়ের বয়স ৯৫ বছর। জীউয়ালি দেবীর বয়স ৯০। তাঁদের পুত্র কন্যাদের অবশ্য বিয়ে হয়েছে। তাঁদের সন্তানরাও রয়েছেন। নাতি নাতনি নিয়ে রামা ভাই ও জীউয়ালি দেবীর ভরা সংসার বিয়েতে মেতে উঠল।

কারণ এই ৯০-এর কোটায় পৌঁছে অবশেষে ২ জনে এই সহবাসের জীবন সেরে সামাজিকভাবে বিবাহিত জীবনে প্রবেশ করলেন। আর সেটা করলেন তাঁদের স্বদিচ্ছায়।

২ জনে এই সিদ্ধান্ত নেওয়ার পর তা তাঁরা তাঁদের ছেলে মেয়েদের জানান। না করেননি কেউ। বরং দ্রুত বিয়ের আয়োজন সেরে ফেলেন তাঁরা। একেবারে সব নিয়ম মেনেই বিয়ে হয়ে গেল রামা ভাই ও জীউয়ালি দেবীর।

৭০ বছরের সহবাস শেষে এখন তাঁরা স্বামীস্ত্রী। ঘটনাটি ঘটেছে রাজস্থানের দুঙ্গারপুর জেলার গলান্দর গ্রামে। এই নবদম্পতি এখন তাঁদের নতুন জীবন নিয়ে বেজায় খুশি।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026