National

বিয়েবাড়িতে কুলারের সামনে দাঁড়ানো নিয়ে কনে ও বরপক্ষের মধ্যে তুলকালাম, উড়ল চেয়ার

প্রচণ্ড গরম। তারমধ্যে বিয়েবাড়িতে অতিথিদের ভিড় আরও যেন গরম বাড়িয়ে দিয়েছিল। তাই কুলারের সামনে যাওয়ার চেষ্টা হবেই। তা যে এমন পরিস্থিতির সৃষ্টি করবে কে জানত।

গরমকালে বিয়ে হলে বর কনে বলেই নয়, কনেপক্ষ, বরপক্ষ, অন্য অতিথি সকলেরই সমস্যা হয়। বিয়েবাড়িতে অত মানুষ এক জায়গায় জড়ো হওয়ায় গরম আরও বেড়ে যায়। তা বলে গরমকালে বিয়ে তো আর থেমে থাকেনা।

তেমনই এক বিয়েবাড়িতে বর কনের পাশে একটি কুলার রাখা ছিল। কনেপক্ষের তরফ থেকেই বিয়ের দিন এই ব্যবস্থা করা হয়েছিল। অভিযোগ বরযাত্রী যাঁরা এসেছিলেন তাঁদের কয়েকজন গরম থেকে বাঁচতে সেই কুলারের সামনে এসে বসে পড়েন। ফলে বর কনের জন্য ব্যবস্থা করা কুলারের ঠান্ডা বাতাস বর কনে পর্যন্তই পৌঁছচ্ছিল না।

এটা দেখে কনেপক্ষের তরফে কুলারের সামনে থেকে বরযাত্রীদের সরে যেতে বলা হয়। এই নিয়ে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। বরযাত্রীরাও সরবেন না। এদিকে কনেপক্ষের লোকজনও তাঁদের সরিয়েই ছাড়বেন।

বচসা থেকে উত্তাপ চড়তে শুরু করে একসময় তা হাতাহাতিতে গড়ায়। ২ পক্ষে প্রবল হাতাহাতি শুরু হয়ে যায়। শুরু হয় চেয়ার ছোঁড়াছুঁড়ি। অবশেষে বরপক্ষের লোকজন পালিয়ে যান সেখান থেকে।

এই হাতাহাতির সময় স্থানীয় যুবকরাও বিবাহ অনুষ্ঠানস্থলে ঢুকে হামলা চালায় বলে অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ছবি ছড়িয়ে পড়ে। কনেপক্ষের তরফে পুলিশে অভিযোগ জমা পড়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের ঝাঁসি জেলায়।

News Desk

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কর্কট রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026