National

আবহাওয়ার পূর্বাভাসে বিশেষ ব্যবস্থা, এক্ষেত্রেও বিশ্বসেরার আসনে ভারত

আবহাওয়ার পূর্বাভাস যত সঠিক হবে, ততই মঙ্গল। সেক্ষেত্রে নির্ভুল পূর্বাভাসের পথে এগিয়ে যেতে ভারত এবার এক নতুন প্রযুক্তিকে হাতিয়ার করল। যা বিশ্বসেরা।

কোথাও কি প্রবল বৃষ্টি হতে চলেছে? কোথায় ঘূর্ণিঝড় চোখ রাঙাচ্ছে? প্রকৃতি বিরূপ হওয়ার আগেই কোথায় মানুষ, গবাদিপশু ও ক্ষেত জমি সুরক্ষিত করা দরকার! বিমান ওড়ার ক্ষেত্রে আবহাওয়া কোন পথে যাচ্ছে? সবই নিখুঁত করে জানতে পারলে তা উপকার করবে।

এছাড়া দেশের সুরক্ষা থেকে বিপর্যয় মোকাবিলা, কৃষিক্ষেত্র থেকে কোথায় বন্যা হতে চলেছে জানা বা জলপথ ব্যবহার কতটা সুরক্ষিত তা আগে থেকেই জানিয়ে দেবে ভারতের নতুন এই ব্যবস্থা। যা ইতিমধ্যেই বাস্তবায়িত হয়েছে।

ভারত ফোরকাস্ট সিস্টেম নামে এই ব্যবস্থা দেশিয় প্রযুক্তিতে তৈরি। যা বর্ষার গতিবিধির ওপর কড়া নজর রাখবে। ৬ কিলোমিটার রেজোলিউশন এলাকা জুড়ে এই পূর্বাভাস ব্যবস্থা কাজ করবে। যা বিশ্বে এই প্রথম কোনও দেশ বাস্তবায়িত করল।

দেশের বিভিন্ন ক্ষেত্রেই আবহাওয়া এক বড় ভূমিকা পালন করে। আবহাওয়ার ওপর অনেককিছু নির্ভরশীল। আঞ্চলিক স্তরে আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রে এই ব্যবস্থা দারুণ কার্যকরি হবে বলেই মনে করা হচ্ছে। যা দেশের অর্থনীতিকে শক্তিশালী করবে।

আগে থেকে সঠিক পূর্বাভাস পেয়ে গেলে কৃষকরাও সহজেই ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। তাঁরা তাঁদের মত করে ফসল রক্ষার ব্যবস্থা করতে পারবেন।

আবার সাইক্লোনের খবর অনেক আগে থেকে পাওয়া গেলে যাঁদের জীবনের ঝুঁকি থাকবে তাঁদের অনেক আগে থেকে সরিয়ে নিয়ে যাওয়া, সম্পত্তি রক্ষার বন্দোবস্ত করা, গবাদিপশুদের সরিয়ে নিয়ে যাওয়ার কাজগুলি করা যাবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026