National

বিমানে নয়, কিন্তু আকাশে ভেসে মাছ যাবে মানুষের কাছে, পথ দেখাচ্ছে ভারত

আকাশপথে মাছ নিয়ে যাওয়ার সহজ উপায় হল বিমানে নিয়ে যাওয়া। কিন্তু বিমানে করে এ মাছ যাবেনা। অথচ উড়ে যাবে। তাও আবার জ্যান্ত।

মাছ বাজারে অনেক পাওয়া যায়। কিন্তু জ্যান্ত অবস্থায় তা পাওয়া বেশ দুষ্কর। তাকে জলে রেখে বাঁচিয়ে রাখতে হয়। তাও সময় সময় থাকেনা। জল অপর্যাপ্ত হলে মাছকে বাঁচানো মুশকিল। সেই মাছ বিভিন্ন জায়গায় পৌঁছে যায় সড়কপথে। তাতে সময় অনেক বেশি লাগে।

মাছ নষ্ট হওয়ার ভয়ও থাকে। আর মাছকে জীবন্ত রাখা তো প্রায় যায়না বললেই চলে। এবার এসব চিন্তা থেকে মুক্ত করে মানুষকে জ্যান্ত মাছের স্বাদ পাওয়াতে আকাশপথ বেছে নিল খোদ সরকার।

সরকারের তরফেই এবার আকাশপথে মাছ পৌঁছবে বিভিন্ন জায়গায়। বাজারেই পৌঁছবে বা মাছ বিক্রি হয় এমন জায়গায় পৌঁছবে। আর তা বিমান নয়, যাবে ড্রোনে চেপে।

এজন্য বিশেষ ধরনের ড্রোনের ব্যবস্থা করেছে সরকার। যা ৭০ কেজি পর্যন্ত মাছকে জ্যান্ত অবস্থায় পৌঁছে দেবে বিভিন্ন জায়গায়। বিশেষত সেসব জায়গায় সেখানে সড়কপথে সহজে পৌঁছনো যায়না।

অর্থাৎ দুর্গম জায়গা, পাহাড়ি জায়গা, উপত্যকা, প্রত্যন্ত গ্রাম এমন সব জায়গায় আর সড়কপথের ওপর ভরসা না করে সরকার মাছ পৌঁছে দিতে বেছে নিচ্ছে আকাশপথ। ড্রোন দিয়ে নিয়ে যাওয়া হবে মাছ।

ফলে সেখানকার বাসিন্দারাও সহজে মাছ পাবেন। তাও আবার জীবন্ত। পরিকাঠামো তৈরি করতে পারলে যে ভারতের সব প্রান্তেই মাছ এভাবে সহজে পৌঁছে দেওয়া সম্ভব তা মেনে নিচ্ছেন বিশেষজ্ঞেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026