বেঙ্গালুরুতে গ্যাসের সিলিন্ডার ফেটে দুর্ঘটনায় ভেঙে পড়ল একটি বাড়ির একাংশ। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৭ জনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে কারণ বাড়ির ভাঙা স্তূপের মধ্যে এখনও বেশ কয়েকজন আটকে আছেন। স্তূপের নিচে তাঁরা কী অবস্থায় রয়েছেন তা পরিস্কার নয়। সোমবার সকাল সাড়ে ৬টা নাগাদ বেঙ্গালুরুর ইজিপুরা এলাকার একটি আবাসনে এদিন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। তারপরই বাড়ির একাংশ ভেঙে পড়ে।
বেঙ্গালুরু উন্নয়নমন্ত্রী কে জে জর্জ মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। আহতদের মাথা পিছু দেওয়া হবে ৫০ হাজার টাকা। এছাড়া এক বালিকা যার বাবা-মা-র এদিনের ঘটনায় মৃত্যু হয়েছে, তার ভরণ পোষণের যাবতীয় দায়িত্ব কর্ণাটক সরকারের বলে জানিয়েছেন মন্ত্রী। এদিন ঘটনার পরই ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারকাজ শুরু করেন দমকল ও বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা।
ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…
ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…
এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…