National

প্রথম ১০-এ জায়গা, বিশ্ব সবুজেও বাজিমাত করল ভারত

ভারত বিশ্বের সামনে নানা ক্ষেত্রেই তাদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছে। এবার বিশ্ব সবুজেও তারা প্রথম ১০টি দেশের মধ্যে জায়গা করে নিল।

বিশ্বের সামনে ভারতের দাপট অব্যাহত। এবার ভারত দাপট দেখাল বর্তমান সময়ের অন্যতম প্রয়োজন সবুজেও। বিশ্বজুড়েই যত নগরায়ন হয়েছে ততই কমেছে জঙ্গল, গাছপালা। সেসব কেটেই মানুষ শহরকে বড় করেছে। উন্নত করেছে তাদের জীবনযাত্রা।

কিন্তু সবুজ ছাড়া যে আগামী অসম্পূর্ণ সেটা হয়তো বুঝেও বুঝতে পারেনা। ভারতেও নগরায়ন হয়েছে। যত উন্নয়ন হয়েছে, নানা নতুন নতুন জায়গায় নগর গড়ে উঠেছে।

গাছপালা কেটে ফেলে অনেক জায়গা শহর হয়ে উঠেছে কয়েক বছরে। কিন্তু একটি তথ্য এবার সামনে এল। এসবিআই রিসার্চ রিপোর্ট যা সামনে আনল তা যে কোনও ভারতীয়ের জন্য গর্বের।

ভারতে নগরায়ন থেমে থাকেনি। তবে ১৯৯১ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত ভারতের মোট ভূভাগের যতটা সবুজে ঢাকা ছিল, ততটাই রয়ে গিয়েছিল। কমেওনি, বাড়েওনি। কিন্তু ২০১১ সালের পর থেকে দেখা গেছে ভারতে যেমন দ্রুত গতিতে নগরায়ন হয়েছে, তেমনই ভারতের সবুজ ঢাকা জমি বেড়েছে।

শুনে অবাক লাগলেও এটাই রিপোর্টে উঠে এসেছে। ভারতে তাল মিলিয়ে বেড়েছে সবুজ। এর পিছনে রয়েছে নতুন নগরায়নের ক্ষেত্রে গাছ লাগানোয় বিশেষ নজর দেওয়া, বৃক্ষরোপণ সম্বন্ধে মানুষকে সজাগ করে তোলা, বন সংরক্ষণে জোর দেওয়া এবং সঠিকভাবে জমির ব্যবহার।

যা একাধারে নগরায়ন বাড়ার পাশাপাশি বৃক্ষ নিধনের জায়গায় সবুজে ঘেরা জায়গা বাড়িয়ে দিয়েছে। এখন ভারত তার দেশের মাটিতে যতটা সবুজ ধরে রেখেছে তা বিশ্বের ১০টি এমন দেশের মধ্যে তাদের জায়গা করে দিয়েছে। অথচ ভারতে ২০১১ সালের পর শহরে থাকা মানুষের সংখ্যা কমপক্ষে ৪ শতাংশ বেড়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026