National

তৈরি হল সিঁদুর চা, ভারতীয় সেনাকে সম্মান জানাতে অভিনব উদ্যোগ

সিন্দুর টি, বাংলায় বললে সিঁদুর চা। এই সিঁদুর টি তৈরি করে চমক দিল এক চা প্রস্তুতকারক সংস্থা। ভারতীয় সেনাকে সম্মান প্রদর্শন করতেই এই উদ্যোগ।

পহেলগামের জঙ্গি হানার জবাব দিতে পাকিস্তানের মদতপুষ্ট অনেকগুলি জঙ্গি ঘাঁটি, যেগুলি পাকিস্তানের মাটিতে নিশ্চিন্তে কাজ করছিল, সেগুলি উড়িয়ে দেয় ভারতীয় সেনা। এই হানার নাম দেওয়া হয় অপারেশন সিঁদুর।

পাকিস্তানের সাধারণ মানুষ বা সেনা নয়, ভারত সাফ জানিয়ে দেয় পাকিস্তানের মাটিতে গড়ে ওঠা জঙ্গি ঘাঁটিগুলিকে বেছে বেছে উড়িয়ে দিয়েছে তারা। ভারতীয় সেনা সফলভাবেই অপারেশন সিঁদুর-কে বাস্তব রূপ দেয়। যা ভারতীয়দের গর্বিত করেছে।

দেশের ওপর সন্ত্রাসবাদী হামলার জবাব ভারত যে কতটা কড়া ভাষায় দেবে তা বুঝিয়ে দিয়েছে সেনা। অপারেশন সিঁদুরের সাফল্যকে সম্মান জানিয়ে, ভারতীয় সেনার এই সাফল্যকে সম্মান ও স্যালুট জানিয়ে এবার অসমের একটি চা সংস্থা অ্যারোমিকা নিয়ে এল ‘সিঁদুর দ্যা প্রাইড’ চা।

যা বাছাই করা বিশেষ চা পাতা দিয়ে তৈরি করা হয়েছে। এই চায়ের লিকারটি হবে সিঁদুর রংয়ের। তবে যে কেউ চাইলেই এই সিঁদুর চা কিনতে পারবেননা।

সংস্থার তরফে এটাও স্পষ্ট করে দেওয়া হয়েছে যে হালমারি গোল্ড অর্থোডক্স ও উচ্চমানের সিটিসি চায়ের মিশ্রণে তৈরি এই সিঁদুর চা তারা বিক্রির জন্য তৈরিই করেনি। তাই এটা চাইলেও কেউ কিনতে পারবেননা।

সংস্থা এই চায়ের প্যাকেটগুলি অপারেশন সিঁদুরের সাফল্যেই উপহার হিসাবে ভারতীয় সেনার হাতে তুলে দিতে চায়। যা তারা আগামী সপ্তাহেই করতে চায়। এটাই হবে তাদের ভারতীয় সেনার প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026