National

ব্যাঙ্কে একটা ভুল ছাত্রীকে বোর্ডের পরীক্ষায় এনে দিল ৯৭ শতাংশ নম্বর

ব্যাঙ্কে একটা ভুল যে এভাবে আশির্বাদ হয়ে ঝরে পড়বে তা কে জানত। তবে বাস্তবে এমন ঘটনা ঘটে যা কল্পনারও অতীত হয়ে যায়।

বছর দুয়েক আগের কথা। এক ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে আচমকাই ৫০ হাজার টাকা ঢোকে। তিনি তো অবাক! এ টাকা আবার কে পাঠাল! তিনি ব্যাঙ্কে হাজির হয়ে বিষয়টি জানান। ব্যাঙ্কের তরফে তাঁকে জানানো হয় ওই টাকা এসেছে সৌদি আরব থেকে।

এমন হতে পারে যে যিনি পাঠিয়েছেন তিনি ভুল করে ওই ব্যক্তির অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে ফেলেছেন। অগত্যা যিনি টাকা পাঠিয়েছেন তাঁর ফোন নম্বর জোগাড় করে চিন্ময় ফোন করেন ওই ব্যক্তিকে।

বেঙ্গালুরুর ব্যবসায়ী চিন্ময় হেগড়ে ফোনে জানতে পারেন ওই ব্যক্তির নাম রিজওয়ান। ফোনে রিজওয়ান চিন্ময়কে জানান তাঁর ভুলে ওই টাকা তাঁর পরিবারের কাছে না গিয়ে চিন্ময়ের অ্যাকাউন্টে পড়েছে।

রিজওয়ানের পরিবার অত্যন্ত গরিব। তাদের ওই টাকাটা খুব দরকার। চিন্ময় যদি টাকাটা তাঁর পরিবারের হাতে তুলে দেন তাহলে বড় উপকার হয়।

নিজের এক্স হ্যান্ডলে চিন্ময় হেগড়ে এই ঘটনার কথা তুলে ধরেছেন। তিনি এরপর টাকা নিয়ে ওই পরিবারের সঙ্গে দেখা করেন। দেখেন সত্যিই অত্যন্ত দরিদ্র পরিবার।

রিজওয়ানের বাবা হুইল চেয়ারে, বোন একটি বেসরকারি স্কুলে পড়ত। কিন্তু অর্থাভাবে সেই স্কুল ছেড়ে একটি সরকারি স্কুলে পড়াশোনা করছে। এসব দেখার পর চিন্ময় ও তাঁর বাবা ওই পরিবারের সঙ্গে পরে দেখা করে রিজওয়ানের বোনের পড়াশোনার দায়িত্ব কাঁধে তুলে নেন।

বিশেষত চিন্ময়ের বাবার আর্থিক সাহায্যে ওই কিশোরী কর্ণাটকের দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় ৯৭ শতাংশ নম্বর পেয়ে পাশ করেছে। একটা ব্যাঙ্কের ভুল এক কিশোরীকে কল্পনাতীতভাবে এখানে পৌঁছতে সাহায্য করল। এই কাহিনি বহু মানুষের মন ছুঁয়ে গেছে।

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026