National

ফ্রিজের মধ্যে মানুষের টুকরো!

একটি ফ্রিজের মধ্যে থেকে উদ্ধার হল ৩ টুকরো মানুষের দেহ। মৃত ব্যক্তির নাম বিপিন চাঁদ যোশী। দিল্লির মেহরৌলি এলাকার ওই ভাড়া বাড়ির দরজা ভেঙে পুলিশে দেহের টুকরো উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, বিপিন কাছেই একটি বার কাম রেস্তোরাঁয় বারটেন্ডারের কাজ করতেন। গত ১২ অক্টোবর বিপিনের ভাই এসে পুলিশের কাছে নিখোঁজ ডায়েরি করেন। দিল্লি পুলিশ তদন্তে নেমে জানতে পারে যে রেস্তোরাঁয় বিপিন কাজ করতেন সেখানে গত সোমবার থেকে কাজে যাননি তিনি। তাঁর পরম বন্ধু বাদল মণ্ডলও ওই রেস্তোরাঁরই কর্মী। সেও সোমবার থেকে বেপাত্তা। ২ জনে একই দিন থেকে বেপাত্তা হয়ে যাওয়ায় পুলিশের সন্দেহ হয়। আরও খোঁজখবর করে তারা জানতে পারে ২ বন্ধুকে বাদলের ভাড়া বাড়িতেই শেষবার দেখা গিয়েছিল।

প্রসঙ্গত বাদল মণ্ডল মেহরৌলির ওই ভাড়া বাড়িতে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে থাকত। সম্প্রতি কোনও এক অজ্ঞাত কারণে সে স্ত্রী ও সন্তানদের পশ্চিমবঙ্গে তার নিজের বাড়িতে পাঠিয়ে দেয়। পুলিশ বাদল মণ্ডলের ভাড়া বাড়িতে হাজির হয়। কিন্তু বাড়ি বাইরে থেকে ছিল তালা বন্ধ। পুলিশ এরপর বাড়ির তালা ভেঙে ভেতরে ঢোকে। ঢোকার পড়েই তাদের নাকে ভেসে আসে একটা পচা দুর্গন্ধ। সেইসঙ্গে গোটা বাড়ি জুড়ে সর্বত্র রক্তের দাগ। পচা গন্ধ ফ্রিজ থেকে আসছে দেখে ফ্রিজে খোলেন পুলিশ আধিকারিকরা। সেখানেই দেখা যায় কালো প্যাকেটে মোড়া ৩টি মাংসের টুকরো, ফ্রিজের ৩টি থাকে রাখা। পরে জানা যায় ওই ৩টি টুকরোই বিপিন চাঁদ যোশীর। ঘর থেকে একটি মাংস কাটার চপারও উদ্ধার করেছে পুলিশ। আপাতত পুলিশের চোখে প্রধান অভিযুক্ত বিপিন মণ্ডল। তাকে খুঁজছে পুলিশ।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026