National

ভারতে আইসক্রিম বেচেন প্রাক্তন পাক সাংসদ, তাঁকেও কি ফিরতে হবে পাকিস্তানে

একসময় পাক রাজনীতিতে একটা মুখ হয়ে উঠেছিলেন তিনি। সেখানে নির্বাচনেও জেতেন। সাংসদ হন। এখন ভারতে এসে আইসক্রিম বেচছেন তিনি।

তিনি প্রতিদিন আইসক্রিমের গাড়ি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েন। তারপর আইসক্রিম বেচে বেড়ান। পরিবারের পেট চালাতে এই বৃদ্ধ বয়সেও তাঁকে রোজগারের টানে প্রতিদিন লড়াই চালিয়ে যেতে হয়।

কিন্তু তিনি আজীবন যে আইসক্রিম বিক্রেতা ছিলেন তা নয়। বরং ছিলেন একটি দেশের সাংসদ। দেশভাগের পর পাকিস্তানেই থেকে গিয়েছিল তাঁর পরিবার। তিনি তখন ছোট। তারপর পাকিস্তানেই বড় হয়ে ওঠা। সেখানেই একসময় রাজনীতির ময়দানে মুখ হয়ে ওঠা।

এমনকি ভোটে দাঁড়িয়ে তিনি জয়লাভও করেন। পাক সংসদে একজন সাংসদ হিসাবে হাজির হন। একজন শক্তিশালী জনপ্রতিনিধি হয়ে ওঠেন দাবায়া রাম। যদিও পাকিস্তানের সাংসদ থাকা দাবায়ার জীবনে পাকিস্তানেই ঘটে যায় এক ঘটনা।

তাঁর এক আত্মীয়াকে জোর করে অন্য ধর্মে বিয়ে করানোকে কেন্দ্র করে দাবায়া আদালতের দ্বারস্থ হন। যদিও তাতে কোনও কাজ হয়নি। ফলে পরিবার নিয়ে বছর ২৫ আগেই ভারতের হরিয়ানায় চলে আসেন দাবায়া রাম।

এরমধ্যে তাঁর পরিবারের কয়েকজন ভারতের স্থায়ী বাসিন্দার কাগজপত্র পেয়ে গেছেন। কিন্তু এখনও অনেকে বাকি। পহেলগামের ঘটনার পর ভারত সরকার পাক ভিসায় থাকা মানুষজনকে ভারত ছাড়ার নির্দেশ দেয়। সেই তালিকায় দাবায়ার পরিবারও পড়ছিল।

তাঁকে পুলিশ ডেকেও পাঠায়। কিন্তু প্রাক্তন পাক সাংসদ তাঁর পরিস্থিতির কথা পুলিশকে খুলে জানান। পরে তাঁকে পাকিস্তানে ফেরত না পাঠানোর সিদ্ধান্ত নেয় প্রশাসন। তিনি ফিরে যান হরিয়ানার রতনগড় গ্রামে তাঁর বাড়িতে।

দাবায়া ও তাঁর পরিবারের জন্য ব্যতিক্রমী সিদ্ধান্ত গৃহীত হয়। ফলে এখন ভারতেই থাকছেন দাবায়া রাম ও তাঁর পরিবার। তিনি তাঁর আইসক্রিম বেচার কাজ চালিয়ে যাচ্ছেন। এই ঘটনার কথা নিউজ ১৮ সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।

News Desk

মীন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 30, 2026

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026