National

ব্যাঙ্কের চাকরি ছেড়ে কোটি টাকার গাড়িতে বাড়ি বাড়ি দুধ বিলি করেন এই ব্যক্তি

ব্যাঙ্কের নিশ্চিন্ত চাকরি ছেড়ে এখন তিনি দুধ বিলি করেন। বাড়ি বাড়ি দুধ বিলি করা তাঁর পারিবারিক পেশা। তবে তিনি দুধ বিলি করেন কোটি টাকার গাড়িতে।

ব্যাঙ্কে চাকরি পাওয়াটাই এখন যে কোনও চাকরিপ্রার্থীর জন্য স্বপ্ন হাতে পাওয়ার মত। সেই ব্যাঙ্কের নিশ্চিন্ত চাকরি তাঁর ভাল লাগেনি। সে চাকরি পেয়েও কিছুদিন করে ছেড়ে দেন। ব্যাঙ্কের এমন মোটা মাইনের নিশ্চিন্ত চাকরি হেলায় ছেড়ে দেওয়ার পিছনে ছিল তাঁর গাড়ি থেকে মোটরবাইকের প্রতি আকর্ষণ।

এই ধরনের যানের সংস্পর্শে থাকতে পছন্দ করেন তিনি। যা ব্যাঙ্কের চাকরি সামলে হয়ে উঠছিল না। তাই চাকরিতে ইতি টেনে তিনি প্রথমে একটি হার্লে ডেভিডসন বাইক কেনেন।

তাঁর পারিবারিক পেশা বাড়ি বাড়ি দুধ বিলি করা। সেই পেশায় যুক্ত হয়ে যান। তারপর ওই হার্লে ডেভিডসনে চেপে তিনি বাড়ি বাড়ি দুধ বিলি করা শুরু করেন।

যদিও কেবল হার্লে ডেভিডসনে তাঁর মন ভরেনি। তিনি এরপর একটি ১ কোটি টাকার অডি গাড়ি কেনেন। দুধ সাদা গাড়িটি অচিরেই হয়ে ওঠে তাঁর দুধ বিলি করার যান।

হরিয়ানার অমিত ভাদানা এরপর তাঁর সেই ১ কোটি টাকার দুধ সাদা অডি গাড়িতে চেপে বাড়ি বাড়ি দুধ বিলি করা শুরু করে দেন। এতে তাঁর পেশাও সামলানো হল, আবার শখও পূরণ হল।

অমিতের এই কাহিনি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে সময় নেয়নি। অনেক সংবাদমাধ্যমেও হরিয়ানার যুবক অমিত ভাদানার ব্যাঙ্কের চাকরি ছেড়ে অডি গাড়িতে চেপে বাড়ি বাড়ি দুধ বিলির কাহিনি প্রকাশিত হয়েছে।

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026