National

আকাশ থেকে জনবসতিতে আছড়ে পড়ল অচেনা বস্তু, তছনছ বসতবাড়ি

একটি বিশাল বস্তু আছড়ে পড়ল আকাশ থেকে। যে বাড়িতে এসে পড়ল সে বাড়িতে এক পরিবারের বাস। আওয়াজ শুনে ছুটে এলেন প্রতিবেশিরা।

গোটা চত্বর আতঙ্কিত। অনেকেই বাড়ি থেকে বেরিয়ে ছুটছেন। ছুটছেন একটি বাড়ির দিকে। কারণ সেদিক থেকেই আওয়াজটা এসেছে। এরকম তীব্র আওয়াজ হাড় হিম করে দিতে পারে। সকলেই বাড়িটির সামনে হাজির হয়ে দেখলেন বাড়িটির সামনের অংশ তছনছ হয়ে গেছে।

আকাশ থেকে একটি বিশাল কিছু এসে আছড়ে পড়েছে ওই বাড়ির ওপর। সে সময় বাড়িতে অনেকেই ছিলেন। কেউ রান্না করছিলেন। কেউ খাচ্ছিলেন। কেউ অন্য কাজে ব্যস্ত ছিলেন। তবে অল্পের জন্য রক্ষা পেয়ে যান সকলে।

বাড়ির সামনের অংশে ঠিক সেই সময়ই কেউ উপস্থিত ছিলেননা। এজন্যই প্রাণটা রক্ষা পেয়েছে। কিন্তু আকাশ থেকে নেমে আসা বস্তুটা কি! সেটাই কেউ বুঝতে পারছেন না। এমনকি পুলিশও নয়।

মধ্যপ্রদেশের শিবপুরী জেলার ঠাকুর বাবা কলোনি অঞ্চলে এই ঘটনা ঘটেছে। এই ঠাকুর বাবা কলোনিতে বহু মানুষের বাস। সেখানেই একটি বাড়ির ওপর আছড়ে পড়ে বস্তুটি।

সাধারণ মানুষ থেকে পুলিশ কেউই বস্তুটি কি তা বুঝতে না পারায় মহারাজাপুরা এয়ারফোর্স স্টেশনে খবর দেওয়া হয়। পুলিশই ভারতীয় বায়ুসেনাকে খবর দেয়। যাতে তাদের বিশেষজ্ঞেরা এসে আকাশ থেকে কি নেমে এসেছে সেটা পরীক্ষা করে দেখেন।

এদিকে যে বাড়িটির অনেকটাই ভেঙে পড়েছে সেখানকার বাসিন্দা থেকে ওই কলোনির প্রায় সকলেই এটা মেনে নিচ্ছেন যে এক প্রবল আওয়াজ হয় প্রথমে। তারপরই বস্তুটি এসে আছড়ে পড়ে। ওটা কি কোনও বিমানের অংশ? নাকি অন্য কিছু? আপাতত সেটাই পরীক্ষা করে দেখা হচ্ছে। এলাকা জুড়ে প্রবল উত্তেজনার সৃষ্টি হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026