National

খুলছে কেদারনাথ ও বদ্রীনাথের দরজা, জানা গেল দিনক্ষণ

কেদারনাথ, বদ্রীনাথ মন্দিরের দরজা কবে খুলছে সেই দিনক্ষণ জানা গেল। জানা গেল মধ্যমহেশ্বর মন্দির ও তুঙ্গনাথ মন্দিরের দরজা কবে খুলছে সেটাও।

প্রতিবছরই ৬ মাসের জন্য কেদারনাথ বদ্রীনাথ মন্দিরের দরজা খুলে যায় ভক্তদের জন্য। একইভাবে চারধামের আরও ২ ধাম গঙ্গোত্রী ও যমুনোত্রী মন্দিরও ৬ মাস বন্ধ থাকে ঠান্ডার কারণে।

এবছর কেদারনাথ মন্দিরের দরজা কবে খুলছে তা পরিস্কার করে দিল শ্রী বদ্রীনাথ কেদারনাথ টেম্পল কমিটি। কেদারনাথ মন্দিরের দরজা ভক্তদের জন্য খুলে যাচ্ছে ২ মে থেকে। আর বদ্রীনাথ মন্দিরের দরজা খুলছে তার ২ দিন পর। ৪ মে খুলছে বদ্রীনাথ মন্দিরের দরজা।

উত্তরাখণ্ডের অর্থনীতির একটা বড় ভরসা এই তীর্থস্থানে আগত ভক্তদের ঢল। তাই সেকথা মাথায় রেখে ভক্তদের যাতে কোনও সমস্যা না হয় সেদিকে নজর রাখা হবে বলেই আশ্বস্ত করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।

কেদারনাথ ও বদ্রীনাথ মন্দির দর্শন বা চারধাম যাত্রা ছাড়াও অনেক ভক্তই পঞ্চ কেদার দর্শন করেন। তারমধ্যে মধ্যমহেশ্বর মন্দিরের দরজা খুলছে একটু পরে। ২১ মে খুলছে এই মন্দিরের দরজা। তুঙ্গনাথ মন্দিরের দরজা খুলছে অবশ্য কেদারনাথ মন্দিরের সঙ্গেই। ২ মে খুলছে তুঙ্গনাথের দরজা।

অনেকেই একইসঙ্গে চারধাম যাত্রা করে থাকেন। বলা হয় চারধাম যাত্রা একসঙ্গে করতে হলে তা হওয়া উচিত ঘড়ির কাঁটার চলন মাথায় রেখে।

সে কথা মাথায় রেখে ভক্তরা প্রথমে যান যমুনোত্রী। তারপর গঙ্গোত্রী হয়ে পৌঁছন কেদারনাথ মন্দিরে। কেদারনাথ দর্শন করে চলে যান বদ্রীনাথ মন্দিরে। সেখানেই শেষ হয় তাঁদের চারধাম যাত্রা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026