National

নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে ১৪ বছর খালি পায়ে, দেখা হল, উপহারে পেলেন জুতো

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অন্ধ ভক্ত তিনি। ২টি সংকল্প নিয়ে ১৪ বছর ধরে তিনি খালি পায়ে কাটাচ্ছিলেন। তাঁকে পাশে বসিয়ে জুতো উপহার দিলেন প্রধানমন্ত্রী।

তখনও নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হননি। সেই সময় থেকেই তাঁর অন্ধ ভক্ত ছিলেন এক ব্যক্তি। শপথ নিয়েছিলেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হলে এবং তারপর তাঁর সঙ্গে দেখা করলে তবেই তিনি জুতো পায়ে দেবেন। অন্যথা কখনও পায়ে জুতো গলাবেন না।

তারপর ভারতীয় রাজনীতি অনেক পালাবদল দেখেছে। ১৪ বছরে দেশ অনেকটাই বদলেছে। প্রধানমন্ত্রী হিসাবে ১১ বছর কাটিয়ে ফেলেছেন নরেন্দ্র মোদী।

আর এই ১৪ বছরে প্রবল গ্রীষ্মের ভয়ংকর গরম হোক বা কনকনে শীতকাল, অথবা কাদা জলে ভরা বর্ষা, দেশের এক কোণায় তাঁর অন্ধ এক ভক্ত কিন্তু নিজের অবস্থান থেকে এতটুকু পিছপা হননি। তিনি স্থির করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর সঙ্গে দেখা করলে তবেই তিনি পায়ে জুতো দেবেন।

তাঁর সেই স্বপ্ন ১৪ বছর পর সফল হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হরিয়ানার যমুনানগরে তাঁর সঙ্গে দেখা করলেন। হরিয়ানার কৈথালের বাসিন্দা রামপাল কাশ্যপ খালি পায়ে হেঁটে এলেন প্রধানমন্ত্রীর সামনে।

প্রধানমন্ত্রী তাঁর সঙ্গে করমর্দন করে তাঁকে কাছে টেনে নিলেন। কথা বললেন তাঁর সঙ্গে। তারপর সোফায় নিজের পাশে বসিয়ে তাঁর হাতে তুলে দিলেন এক জোড়া জুতো। একটি জুতোর ফিতে বাঁধতেও রামপালকে সাহায্য করলেন প্রধানমন্ত্রী। রামপাল আপ্লুত। তাঁর এই ১৪ বছরের ধনুরভাঙা পণ অবশেষে সত্যি হল।

প্রধানমন্ত্রী এদিন বলেন, রামপালের মত মানুষের এই ত্যাগ নেহাত কম কথা নয়। ১৪ বছর ধরে এভাবে টানা খালিপায়ে কাটানো মুখের কথা নয়। এটা শুধু তাঁর প্রাপ্তি নয়, এটা দেশের নতুন দিশায় হেঁটে চলার পথে দেশবাসীর মিলিত শক্তি। তবে এদিন রামপালকে এমন পণ আর না করে বরং দেশকে গড়ে তোলা ও সমাজসেবার পথে একাগ্র হতে পরামর্শ দেন প্রধানমন্ত্রী। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026