National

একটা টিকটিকির দামই ৬০ লক্ষ টাকা, ৩ জনের হাত থেকে রক্ষা পেল ১১টি টিকটিকি

এক একটা টিকটিকির দাম ৬০ লক্ষ টাকা করে। শুনে অবাক হওয়ার মত হলেও টিকটিকিগুলি ৬০ লক্ষ টাকা করে বিক্রি হয়ে যেত যদি না তারা রক্ষা পেত।

৩ জন কাউকে কিছু বুঝতে না দিয়ে একটি রাজ্য থেকে অন্য রাজ্যে ঢোকে। সঙ্গে ছিল ছোট ছোট অতি মামুলি বাজার করার ব্যাগ। সেগুলির মুখটা দড়ি দিয়ে বাঁধা। কে জানত যে তারমধ্যে রয়েছে টিকটিকি।

যে টিকটিকিরা একাই একজনের জীবন বদলে দিতে পারে। কারণ তাদের একটির দামই ৬০ লক্ষ টাকা। এমন ১১টি। মানে ৬ কোটি ৬০ লক্ষ টাকা! এভাবে যে টিকটিকিগুলিকে দেশের বাইরে পাচার করার চেষ্টা চলছে সে খবর পৌঁছে যায় পুলিশের কাছে।

অরুণাচল প্রদেশ থেকে সংগ্রহ করে টিকটিকি নিয়ে অসমে ঢোকার পর অসম এসটিএফ এবং ডিব্রুগড় পুলিশ ওত পেতে ছিল পাচারকারীদের পাকড়াও করে টিকটিকিগুলি উদ্ধার করার জন্য।

অসম পুলিশ এক্স হ্যান্ডলে জানিয়েছে তারা ওই টিকটিকিগুলি উদ্ধার করে এবং ৩ জন যারা সেগুলি পাচার করছিল উত্তর পূর্ব এশিয়ায়, তাদের গ্রেফতার করতে সমর্থ হয়েছে। ডিব্রুগড় থেকে তাদের গ্রেফতার করা হয়।

ওই ৩ পাচারকারী নিজেরাই পুলিশের কাছে স্বীকার করেছে যে টোকে গেকো প্রজাতির ওই টিকটিকিদের চাহিদা উত্তর পূর্ব এশিয়ায় বিপুল। এগুলির প্রতিটি তারা ৬০ লক্ষ টাকা করে বিক্রি করতে যাচ্ছিল।

টোকে গেকো প্রজাতির টিকটিকি কিন্তু অতি বিরল প্রজাতির তালিকার অন্তর্ভুক্ত। ভারতের অরুণাচল প্রদেশ ও অসমের কয়েকটি মাত্র জায়গায় তাদের দেখা পাওয়া যায়। তাদের ধরা নিষিদ্ধ। সেখানে তাদের ধরে বিপুল দামে পাচার করার চেষ্টা সামনে এল।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026