National

ইতিহাস লিখল ভারত, ২ হাজার কিলোমিটার দূর থেকে হল হার্ট অপারেশন

ভারতের চিকিৎসা ক্ষেত্রে এক যুগান্তকারী ঘটনা ঘটে গেল। ২ হাজার কিলোমিটার দূর থেকে রোগীর হার্ট অপারেশন হয়ে গেল। হল সম্পূর্ণ সফলভাবে।

চিকিৎসা বিজ্ঞান এগিয়ে চলেছে। তবে এবার যে ইতিহাস ভারতের চিকিৎসা ক্ষেত্রে লেখা হল তা গোটা বিশ্বকে চমকে দিতে পারে। ২ হাজার কিলোমিটার দূরে থাকা রোগীর হার্ট অপারেশন হল। গুরুগ্রামে থেকে অপারেশন করা হল বেঙ্গালুরুর হাসপাতালের অপারেশন থিয়েটারে শুয়ে থাকা রোগীর। হার্ট অপারেশন হল তাঁর।

৩৫ বছরের ওই ব্যক্তির হার্টের উপরের ২টি চেম্বারের মধ্যে একটি ফুটো ছিল। সেটাই অপারেশন করে ঠিক করা হয়। এমন অপারেশন তো হামেশাই হচ্ছে। তাহলে এখানে অবাক করা কি আছে?

অপারেশন থিয়েটারে চিকিৎসক নিজে হাতে এই অপারেশন করে থাকেন। কিন্তু এবার গুরুগ্রামের দফতরে বসে বেঙ্গালুরুর অ্যাস্টর সিএমআই হাসপাতালে ভর্তি ওই রোগীর হার্ট অপারেশন করা হল। অপারেশন কোনও মানুষ করলেন না। করল রোবট। যাকে বলা হচ্ছে রোবোটিক কার্ডিয়াক সার্জারি।

গুরুগ্রামের এসএস ইনোভেশন সংস্থার এই রোবট টেলিসার্জারির মাধ্যমে অপারেশন করল। ২ হাজার কিলোমিটার দূর থেকে তাকে নিয়ন্ত্রণ করা হল। রোবট সেখান থেকে আসা নির্দেশ মেনে অপারেশন করে।

২ ঘণ্টা ৪০ মিনিট ধরে চলে অপারেশন। যা সম্পূর্ণ সফলও হয়। এই পুরো যন্ত্র ও চিকিৎসা পদ্ধতি নিতান্তই ভারতের নিজস্ব প্রযুক্তি। এই টেলিসার্জারি ভারতে প্রথম হল। ইতিহাস রচনা করল। বদলে দিল চিকিৎসা বিজ্ঞানের পুরনো ধারনা।

সেই সঙ্গে আগামী দিনে অপারেশনের গতিপ্রকৃতির একটা স্পষ্ট আন্দাজও ভারতবাসী পেয়ে গেলেন। এই প্রযুক্তি ভারতে যেমন ব্যবহার হবে, তা বিদেশেও ব্যবহার করা হবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026