পরনে তথাকথিত আধুনিক লাল-কালো পোশাক। হাসি মুখ। ভঙ্গিমায় নাচের তাল। স্বঘোষিত ধর্মগুরু রাধে মা-এর এই ভিডিও এখন ভাইরাল। ইউটিউব ভিডিও নিয়ে বেশ হৈচৈ পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে রাধে মা নাচতে নাচতে আচমকাই সামনে দাঁড়িয়ে থাকা তাঁর এক অনুগামীর কোলে চড়ে পড়লেন। কিন্তু নাচের তালে শরীরের ভঙ্গিমা থামল না। সর্বসমক্ষে সেই নাচ অনেকেই ক্যামেরা বন্দি করেন।
যদিও এমন ‘অশ্লীল’ ভঙ্গিতে কোলে চড়ে নাচ নিয়ে অনেকেই ছিছি করছেন। কিন্তু এই ভিডিও ইতিমধ্যেই তাঁকে ফের একবার সংবাদে তুলে এনেছে। বিতর্কে জড়িয়ে সংবাদে আসা রাধে মা-র জন্য নতুন নয়। এর আগেও বারবার বিতর্কে জড়িয়েছেন তিনি। কিছুদিন আগে দিল্লিতে পুলিশ স্টেশনে ঢুকে কর্তব্যরত পুলিশ আধিকারিকের চেয়ারে বসে বিতর্কের জন্ম দিয়েছিলেন তিনি। এবার অনুগামীর কোলে চড়ে তাঁর নাচ ভাইরাল হয়ে গেল!
স্ত্রী অত্যাচার করেন এমন অভিযোগ যে একেবারে হয়না তা নয়। তবে এবার এক ব্যক্তি স্ত্রীর…
সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…
ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…
ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…
এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…