National

বরফে ঢাকা প্রকৃতির বুক থেকে জঞ্জাল সাফাই, ভারতের মন ছুঁয়ে গেলেন ২ বিদেশি পর্যটক

দেশের মানুষের মন ছুঁয়ে ফেললেন ২ বিদেশি পর্যটক। প্রকৃতির সৌন্দর্যকে পুরোপুরি উপভোগ করতে গেলে জঞ্জালহীন পরিবেশ লাগে। তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন ২ জন।

চারধার বরফে ঢাকা। প্রকৃতির সৌন্দর্য সব ভুলিয়ে দিতে পারে। বরফে ঢাকা ২ ধারের মাঝখান দিয়ে রাস্তাটা কেবল যাতায়াতের জন্য বরফশূন্য। তার উপর দিয়েই হেঁটে চলেছেন দেশি বিদেশি পর্যটকেরা।

ভারতের এই একটুকরো অপার প্রকৃতিকে উপভোগ করতে এখানে দেশের মানুষের সঙ্গে বিদেশি পর্যটকের ভিড় লেগেই থাকে। অথচ এই সুন্দর পর্যটনক্ষেত্রের চারপাশে পড়ে আছে মানুষের ফেলে যাওয়া ছেঁড়া ন্যাকরা থেকে বোতল, কাগজের ছেঁড়া টুকরো, প্লাস্টিক সবই।

এতটুকু সংকোচ ছাড়াই বরফে ঢাকা প্রকৃতির বুকে এসব জঞ্জাল ছুঁড়ে দিতে ২ বার ভাবেন না বহু মানুষ। কিন্তু ভারতের এই সুন্দর পর্যটনস্থল যাতে সুন্দর থাকে সেকথা ভাবলেন ২ ডেনমার্ক থেকে আসা পর্যটক।

তাঁরা নিঃশব্দে তাঁদের চলার পথে রাস্তার ওপর বা ধারে পড়ে থাকা জঞ্জাল একটি প্যাকেটে পুরতে পুরতে এগিয়ে চললেন। এটাই হয়তো তাঁদের শিক্ষা।

যে শিক্ষা কেবল ভারতের মন ছুঁয়ে গেল এমনই নয়, সেইসব মানুষের জন্য একটা বার্তাও দিয়ে গেল, যাঁরা ঘুরতে এসে যেখানে সেখানে এভাবে জঞ্জাল ফেলার জন্য একটুকু সংকোচ বোধ করেননা, অপরাধ বোধে ভোগেন না।

উত্তর সিকিমের ইয়ামথাং উপত্যকার দিকে এগিয়ে যাওয়ার পথে ২ ডেনমার্কের পর্যটকের এই জঞ্জাল কুড়িয়ে প্যাকেটে ভরা সোশ্যাল মিডিয়ায় বহু মানুষের নজর কেড়েছে। উজাড় করে মানুষ তারিফ করেছেন তাঁদের এই নিঃশব্দ সাফাই আচরণের।

তাঁরা বিদেশ থেকে ঘুরতে এসেছিলেন। ঘুরে দেখে চলে যেতেন। ভারতের কোথায় জঞ্জাল পড়ে আছে তা দেখার প্রয়োজন নাও বোধ করতে পারতেন।

কিন্তু তাঁরা যে সামাজিক কর্তব্য বোধের পাঠ সকলকে দিয়ে গেলেন তা দেখে কিছু মানুষ নিজেকে শুধরে এভাবে যত্রতত্র জঞ্জাল ফেলা থেকে বিরত হবেন বলে আশা রাখছেন শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026