National

রাস্তায় যানজট, হাতে মাত্র ১৫ মিনিট, অবিশ্বাস্য উপায়ে পরীক্ষা হলে পৌঁছল ছাত্র

পরীক্ষার হলে সময়েই পৌঁছতে হয়। সেই সময়ে পৌঁছতে যে এই পথেও যাওয়া যেতে পারে তা বোধহয় কারও মাথায় আসবেনা। যা করে দেখাল এক ছাত্র।

রাস্তায় যে যানজট রয়েছে সে খবর সে জানত। এদিকে পরীক্ষা শুরু হবে ১৫ থেকে খুব বেশি হলে ২০ মিনিটের মধ্যে। সময়ে হলে পৌঁছতে হবে। পাহাড়ি পথে নামতে হবে। সে রয়েছে মহারাষ্ট্রের পঞ্চগনিতে। সেখানে পাহাড়ি পথে নামতে গেলে কিছুটা যানজটে পড়তে হবে।

ওয়াই পঞ্চগনি রুটে ভালই যানজট রয়েছে তখন। পাসারানি ঘাট সেকশনের অবস্থা সবচেয়ে খারাপ। সেসব কাটিয়ে নিচে নেমে পরীক্ষা হল পর্যন্ত পৌঁছতে ২০ মিনিটের অনেক বেশিই লাগবে।

ফলে পরীক্ষা শুরু হয়ে যাবে। তা তো হতে দেওয়া যায়না। তাহলে মাত্র ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই পরীক্ষার হলে কীভাবে পৌঁছনো যাবে? রাস্তা বার করল ওই ছাত্রই।

পঞ্চগনিতে রয়েছে প্যারাগ্লাইডিং শেখানোর জায়গা। সেখান থেকে প্যারাগ্লাইডিং করে আকাশে ভেসে পড়ে সে। সঙ্গে নেয় পরীক্ষা দেওয়ার জন্য যাবতীয় যা লাগে সবকিছু। এরপর আকাশে ভেসে সে নামতে থাকে নিচে।

এভাবেই আকাশে ভাসতে ভাসতে সে নেমে আসে নিচে। একেবারে পরীক্ষা হলের কাছে। তারপর একদম সঠিক সময়ে পরীক্ষা হলে ঢুকে পরীক্ষা দিতে বসে।

এভাবেও যে যানজট এড়িয়ে সময়ের মধ্যে পাহাড়ের ওপর থেকে সমতলে পরীক্ষা হলে পৌঁছে যাওয়া যেতে পারে তা এর আগে অন্য কোনও ছাত্র ভেবেছে কিনা সন্দেহ। মহারাষ্ট্রের কলেজ পড়ুয়া সমর্থ নামে ওই ছাত্র সেটাই করে দেখাল।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026