প্রয়াগরাজের কুম্ভমেলায় পুণ্যস্নান, ছবি - আইএএনএস
কুম্ভমেলায় পৌঁছনোই এখন দায়। নয়াদিল্লি স্টেশনে ট্রেনে চড়ার ধস্তাধস্তি কেড়েছে ১৮টি প্রাণ। এমন পদপিষ্টের ঘটনা আরও ঘটেছে। ট্রেন ভাঙচুর হচ্ছে। ট্রেনে এসি কামরাতেও থিকথিক করছে মানুষ। বহু স্টেশনেই টিকিট থাকা সত্ত্বেও মানুষ ট্রেনে চড়তে পারছেন না।
সড়কপথেও একই অবস্থা। ইতিমধ্যেই প্রয়াগরাজে ঢোকার আগে ৩০০ কিলোমিটারের যানজট খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে। অনেকেই কুম্ভমেলা পর্যন্ত পৌঁছতে পারছেন না। অনেকে বারাণসীতেই কুম্ভস্নান সেরেছেন। অনেকে মাঝপথ থেকেই ফিরে গেছেন বাড়ি।
এমন এক পরিস্থিতিতে বিহারের বক্সারের বাসিন্দা ৭ যুবক নিশ্চিন্তে ঘুরে এলেন কুম্ভ। কোনও বাধা ছাড়াই পৌঁছলেন প্রয়াগরাজের ত্রিবেণীতে। স্নান করলেন। তারপর ফের বক্সারে ফিরে এলেন। অথচ যানজট, ভিড়, রেলে না উঠতে পারা, এসব কোনও ঝামেলাই তাঁদের ছুঁতে পারল না।
বিহারের ৭ যুবক রীতিমত খবর হয়ে গেছেন। সোশ্যাল মিডিয়ায় তো তাঁদের কথা ক্রমশ ছড়াচ্ছে। কোন ম্যাজিক উপায়ে তাঁরা কুম্ভস্নান সারলেন?
তাঁরা দাবি করেছেন, নিশ্চিন্তে কুম্ভ পৌঁছতে তাঁরা বক্সার থেকে নৌকায় চেপে বসেন। তারপর গঙ্গায় ভেসে এগিয়ে যান প্রয়াগরাজের দিকে। সঙ্গে নেন স্টোভ, তেল, আটা, চাল, আনাজপাতি।
নৌকাতেই পালা করে রান্না করেছেন। কেউ নৌকা টেনেছেন। কেউ বিশ্রাম নিয়েছেন। এভাবে ২ দিনে তাঁরা সোজা পৌঁছে যান কুম্ভে। সেখানে একটি পন্টুন ব্রিজের কাছে নৌকা বেঁধে রেখে হেঁটে ব্রিজ পার করে স্নান সারেন।
তারপর ফের ফিরে আসেন নৌকায়। ভেসে পড়েন বক্সারের উদ্দেশে। যে পথে ভেসে এসেছিলেন, সেই পথেই ভেসে ফের গঙ্গা দিয়ে পৌঁছে যান বক্সারে নিজেদের বাড়ি। কোনও ঝঞ্ঝাট ছাড়াই পুণ্যস্নান সেরেছেন তাঁরা। শুধু যাতায়াত মিলিয়ে গঙ্গায় পাড়ি দিতে হয়েছে সাড়ে ৫০০ কিলোমিটার পথ।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…