National

অমানবিক! এক নাইজেরীয় যুবককে ল্যাম্পপোস্টে বেঁধে বেধড়ক মার

দিল্লির মালব্য নগর। এখানেই এক নাইজেরীয় যুবককে ল্যাম্পপোস্টে বেঁধে মারছেন জনা পাঁচেক ব্যক্তি। ওই নাইজেরীয় যুবক যন্ত্রণায় চেঁচাচ্ছে। সাহায্যের জন্য আকুতি করছে। কিন্তু কেউ এগিয়ে আসছেন না। এগিয়ে আসা তো দুরস্ত, সকলে চারপাশে দাঁড়িয়ে মজা দেখছেন। ভিডিও তুলছেন। এমনই এক অমানবিক ভিডিও এখন ভাইরাল।

স্থানীয়দের দাবি, ওই যুবক একটি বাড়িতে চুরি করতে এসেছিল। তারপর হাতেনাতে ধরা পড়ে। মাদকাসক্ত বলেই ওই যুবককে চিহ্নিত করেছেন তাঁরা। মাদক কেনার টাকা জোগাড় করতেই সে চুরি করতে এসে ধরা পড়ে যায় বলে দাবি স্থানীয়দের। তারপরই তাকে ল্যাম্পপোস্টে বেঁধে শুরু হয় বেধড়ক মার। দিল্লির এই অমানবিক মুখ দেখে সকলেই ছিছি করছে।

হতে পারে ওই যুবক চুরি করতে এসেছিল। সেক্ষেত্রে আইন আছে। পুলিশ আছে। তাকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া যেত। কিন্তু ল্যাম্পপোস্টে বেঁধে এমন অকথ্য অত্যাচার! একটা মানুষ বাঁচার জন্য কাকুতি মিনতি করছে। আর তা দেখে মজা লুটছেন অনেকে। এ কোন দেশের মানবিকতা? প্রশ্ন উঠছে সেখানেই। এদিকে ওই যুবককে মারধরের পর পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এখন সে হাজতে।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026