National

প্রেমিকার মন পেতে বাঘের খাঁচায় যুবক, তারপর যা হল

প্রেমিকাকে মুগ্ধ করতে হবে। এমন একটা রোমাঞ্চকর কিছু করতে হবে। এই ভেবে সোজা বাঘের খাঁচায় গাছে চড়ে কেরামতি যুবকের। এরপর যা হল।

ভ্যালেন্টাইনস ডে-তে আকাশে বাতাসে প্রেমের দোলা। প্রেমে মাতোয়ারা যুগলরা এই দিনটি বিশেষভাবে পালন করতে চান। যার প্রস্তুতিপর্ব শুরু হয়ে গেছে ১ সপ্তাহ আগে থেকেই। কোনওটা গোলাপের দিন তো কোনওটা চকোলেটের দিন অথবা কোনওটা টেডির দিন।

এভাবে প্রতিটি দিনই নিজেদের ভালবাসা উজাড় করার দিন। প্রেম দিবসের আগে এক যুবক তো তাঁর প্রেমিকার মন পেতে সোজা হাজির হয়েছিলেন চিড়িয়াখানায়। তারপর সকলের চোখ এড়িয়ে তিনি চড়ে যান একটি গাছে।

সেই গাছ যা উঠেছেই বাঘের খাঁচার মধ্যে থেকে। বিশাল গাছ। ডালপালা ছড়ানো। সেই ডাল ধরেই তিনি প্রায় পৌঁছে যান বাঘের কাছাকাছি। তাঁর কাণ্ড দেখে বসে থাকা বাঘটিও উঠে দাঁড়ায়। ভাবটা এমন যে একবার খাঁচার মাটিতে পা দিলে সে ছেড়ে কথা বলবে না।

এসব জেনে ততক্ষণে খাঁচার বাইরে বহু মানুষ মোবাইল ক্যামেরায় সেই ভয়ংকর দৃশ্য ক্যামেরাবন্দি করতে শুরু করেছেন। হাজির হয়েছেন চিড়িয়াখানার কর্মী ও সুরক্ষাকর্মীরাও।

সকলেই তাঁকে খাঁচার ভিতর না নেমে বাইরে আসতে বলেন। যুবক অনেকটাই নেমেও ফের অন্য ডাল ধরে পৌঁছে যান খাঁচার সুউচ্চ ধাতব বেড়ার কাছে। তারপর সেটি বেয়ে নেমে আসেন বাইরে।

যুবক বাইরে আসতেই তাঁকে পাকড়াও করেন চিড়িয়াখানার কর্মীরা। দুচার ঘা পড়েও তাঁর ওপর। ঘটনাটি ঘটেছে আমেদাবাদের কানকারিয়া চিড়িয়াখানায়। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় হুহু করে ছড়িয়ে পড়ে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026