National

একদিনে ৬টি বিশ্বরেকর্ড ভেঙে নজির গড়ল ভারতের বিস্ময় বালক

ভারতের বিস্ময় বালক বলেই মনে করছেন সকলে। বয়স মাত্র ১৪ বছর। এই বয়সেই একদিনে ৬টি বিশ্বরেকর্ড ভেঙে দিল সে।

একদিনে ৬টি বিশ্বরেকর্ড ভেঙে দেওয়া সহজ কথা নয়। এমন প্রতিভা শতকোটিতে একটা পাওয়া যায়। বিশ্বের অন্য কোনও দেশ নয়, ভারতের এক ১৪ বছরের বালকই সেই প্রতিভার স্বাক্ষর রাখল। এখন তার নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে।

সকলে তাকে হিউম্যান ক্যালকুলেটর বলে ডাকছেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসও সেই নামই দিয়েছে তাকে। এর পিছনে কারণও রয়েছে। বিশ্বে মেন্টাল ম্যাথ বা সহজ কথায় অঙ্কে সে এমন প্রতিভাই দেখাল।

কি করেছে সে? মহারাষ্ট্রের ছেলে আরিয়ান শুক্লাকে প্রথমে ১০০টি ৪ অঙ্কের নম্বর যোগ করতে দেওয়া হয়। তা শেষ করতে সে সময় নেয় ৩০ সেকেন্ড।

এরপর দেওয়া হয় ২০০টি ৪ অঙ্কের নম্বর যোগ করতে। সেটা করতে তার সময় লাগে ১ মিনিট ৯ সেকেন্ড। এরপর ৫০টি ৫ অঙ্কের নম্বর যোগ করতে তার সময় লাগে ১৮ সেকেন্ড।

এরপর একটি ২০ অঙ্কের নম্বরকে একটি ১০ অঙ্কের নম্বর দিয়ে ভাগ করতে বলা হয় তাকে। সেটা সে শেষ করে ৫ মিনিট ৪২ সেকেন্ডে। এখানেই শেষ নয়, তাকে এরপর দেওয়া হয় ২টি ৫ অঙ্কের নম্বর গুণ করতে। যা শেষ করতে তার সময় লাগে ৫১ সেকেন্ডে। এরপর ২টি ৮ অঙ্কের নম্বর গুণ করতে সে সময় নেয় ২ মিনিট ৩৫ সেকেন্ড।

এভাবে টানা ৬টি অসম্ভবকে সম্ভব করে সে একদিনেই ৬টি বিশ্বরেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ে ফেলে। যদিও তার পরিবারের দাবি, তারা খুব সাধারণ পরিবার। তাদের পরিবারে অঙ্কে এমন তুখোড় কেউ ছিলেননা।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026