এলাহাবাদের মেজা এলাকায় গঙ্গায় ডুবে গেল একটি যাত্রীবাহী নৌকা। নৌকায় ১৬ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে ১২ জন সাঁতরে উপরে উঠে এলেও ৪ জন নিখোঁজ। ঘটনাটি ঘটে গত শনিবার সন্ধেয়। পুলিশের অনুমান ক্ষমতার চেয়ে বেশি যাত্রী নিয়ে যাওয়ার ফলেই নৌকা মাঝগঙ্গায় টাল সামলাতে না পেরে ডুবে যায়।
একে তো ক্ষমতার চেয়ে বেশি মানুষ নেওয়া। তারওপর নৌকায় ছিল ৬টি মোটরবাইক। যা নৌকার ভার আরও বাড়িয়ে দিয়েছিল। হাণ্ডিয়া থেকে মেজা যাওয়ার পথে এই দুর্ঘটনার পর রাতেই নিখোঁজ ৪ জনের খোঁজে তল্লাশি শুরু হয়। কিন্তু তাতে ফল হয়নি। গঙ্গায় ৪ জন তলিয়ে গেছেন বলেই মনে করা হচ্ছে।
এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…
সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…
গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…
ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…
গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…