National

বিশ্বকে লোহা চেনায় ভারত, লৌহযুগের সূচনা ভারতে, নয়া আবিষ্কারে বদলের মুখে ইতিহাস

ইতিহাসের পাতায় লৌহযুগ এক অন্যতম অধ্যায়। এতদিন বিশ্ব যা জানত তা একেবারেই ভুল প্রমাণ হতে চলেছে। এক নয়া আবিষ্কার ইঙ্গিত দিচ্ছে লৌহযুগের সূচনা ভারতে।

পৃথিবীর ইতিহাসে লৌহযুগ এক অধ্যায়। প্রস্তর যুগ, ব্রোঞ্জ যুগ, লৌহযুগ এমন ভাবে ধীরে ধীরে মানুষ আধুনিক জীবনে পা রেখেছে। এতদিন মনে করা হত অধুনা তুরস্কের হিটাইটস রাজত্বের সময় সেখানে প্রথম লোহার ব্যবহার হয়।

সেটা ছিল খ্রিস্টপূর্ব ১৩৮০ বছর। ফলে সেখান থেকেই পৃথিবীতে লৌহযুগের সূচনা হয়। এতদিন ধরে পড়ে আসা এই ইতিহাস এবার বদলে যাওয়ার দরজায় এসে দাঁড়িয়েছে।

কারণ এখন যে প্রত্নতাত্ত্বিক নিদর্শন সামনে এল তাতে লৌহযুগ ভারতে শুরু হয়েছিল বলে মেনে নিতে হবে বিশ্বকে। ভারতেই লৌহযুগের সূচনার দাবি তুলেছেন খোদ তামিলনাড়ু মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনও।

তামিলনাড়ুর থুথুকুড়ি জেলার শিবগালাই এলাকায় খননকার্য চালিয়ে একটি সমাধিস্থলের খোঁজ পেয়েছেন প্রত্নতাত্ত্বিক গবেষকেরা। সমাধিস্থলটি খ্রিস্টপূর্ব ৩ হাজার ৩০০ বছরের বেশি পুরনো বলে মনে করা হচ্ছে। সেখানে ২টি জিনিসের ব্যবহার নজর কেড়েছে গবেষকদের। একটি হল কাঠকয়লা এবং অন্যটি লোহা।

লোহার কিছু নিদর্শন কার্যত গবেষকদেরও হতবাক করে দিয়েছে। তাঁরা মনে করছেন এখন থেকে ৫ হাজার ৩০০ বছর আগে বর্তমান ভারতের এই তামিলনাড়ু নামে জায়গাতেই লোহার ব্যবহার প্রচলিত ছিল।

আর তাই যদি হয় তাহলে ভারত লোহা ব্যবহার শুরু করেছিল হিটাইটসদের চেয়েও ২ হাজার বছর আগে। সেক্ষেত্রে বিশ্বকে প্রথম লোহা উপহার দেওয়া দেশ ভারতই হওয়া উচিত। লৌহযুগের সূচনাও ভারতেই হয়েছিল বলে মেনে নিতে হবে বিশ্বকে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026