National

দিদির দেওরকে বিয়ে করতে জলের ট্যাঙ্কে চড়লেন তরুণী

দিদির দেওরের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। সেই সম্পর্ককে মান্যতা দিয়ে বিয়েতে রাজি হয়নি ২ পরিবার। তাতেই একেবারে শোলে কাণ্ড ঘটিয়ে ফেললেন তরুণী।

দিদির যে পরিবারে বিয়ে হয়েছিল সেখানে তাঁর যাতায়াত থাকাই স্বাভাবিক। ২ পরিবারের এই বৈবাহিক সম্পর্কের জেরে দিদির দেওরের সঙ্গে তরুণীর মেলামেশাটাও স্বাভাবিক। তা যে কবে প্রেমে পরিণত হয়েছে তা হয়তো আন্দাজ করতে পারেনি ২ পরিবার।

যখন ওই তরুণী দিদির দেওরকেই জীবনসঙ্গী করার কথা পরিবারে জানান তখন পরিবার বেঁকে বসে। বিয়েতে রাজি না হওয়ায় ওই তরুণী সটান উঠে যান গ্রামের জলের ট্যাঙ্কে। সিমেন্টের তৈরি সুউচ্চ জলের ট্যাঙ্কের উপরে উঠে সেখান থেকে ঝাঁপ দেওয়ার কথাও জানান তিনি।

বিখ্যাত সিনেমা শোলে-তে বীরু ঠিক এভাবেই বাসন্তিকে বিয়ে করার দাবি নিয়ে জলের ট্যাঙ্কে উঠে পড়ে। বাসন্তীর মাসি বিয়ে দিতে রাজি না হলে সে যে ওখান থেকে ঝাঁপ দেবে তাও জানায়।

উত্তরপ্রদেশের বদায়ুঁ জেলার সরাই পিপরিয়া গ্রামে তরুণী যা ঘটালেন তা যেন একেবারে শোলের পর্দা থেকে তুলে আনা। বীরুর মতই ওই তরুণী জানিয়ে দেন দিদির দেওরের সঙ্গে বিয়ে না দিলে তিনি জলের ট্যাঙ্ক থেকে লাফ দেবেন।

এরপরই কয়েকজন যুবক জলের ট্যাঙ্কে উঠে যান। সঙ্গে ছিল পুলিশও। নিচে তখন প্রায় গোটা গ্রাম জড়ো হয়েছে। কয়েকজন যুবক ওই তরুণীকে প্রায় চ্যাংদোলা করে তুলে নিচে নামিয়ে আনেন। পুরোটাই হয় পুলিশের নজরদারিতে।

তখনকার মত শান্তও করা হয় ওই তরুণীকে। নিচে নামানোর পর বকাঝকা থেকে শুরু করে বোঝানো, সব চেষ্টাই চলতে থাকে। এদিকে এই ঘটনার ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়তে সময় নেয়নি।

News Desk

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কর্কট রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

সিংহ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কন্যা রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কন্যা রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026