National

একটা থালা, একটা থলে, মহাকুম্ভে পুণ্যস্নান নিয়ে মুখ খুললেন ভারতের জলকন্যা

তিনি পরিচিত যত না তাঁর নিজের নামে, তার চেয়ে অনেক বেশি ওয়াটার ওম্যান অফ ইন্ডিয়া নামে। তিনি এবার মহাকুম্ভে পুণ্যস্নান নিয়ে মুখ খুললেন।

প্রয়াগরাজের মহাকুম্ভ মেলা এখন মানুষের এক মহামিলন ক্ষেত্রে পরিণত হয়েছে। ফলে সেখানে ব্যবস্থাপনাও জোরদার করতে হয়েছে। সুরক্ষা থেকে শুরু করে পুণ্যার্থীদের যাবতীয় সুযোগ সুবিধার বন্দোবস্ত, পরিচ্ছন্নতা থেকে পরিবেশ বান্ধব পরিকাঠামো, সব ব্যবস্থাই করতে হয়েছে উত্তরপ্রদেশ সরকারকে।

সেই মহাকুম্ভে একের পর এক সাধু সন্তদের আখরা। সেখানেই এবার খাবার জন্য লক্ষ লক্ষ পরিবেশ বান্ধব থালা, চামচ, গ্লাস বিলি করেছেন ওয়াটার ওম্যান অফ ইন্ডিয়া শিপ্রা পাঠক।

পরিবেশ বান্ধব থলি বিতরণও করেছে তাঁর সংস্থা পঞ্চতত্ত্ব। বহু দিন ধরেই ভারতে জল ও পরিবেশ সংরক্ষণের জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন শিপ্রা পাঠক। চাকরি ছেড়ে একাজে জীবন উৎসর্গ করেছেন তিনি। পরিচ্ছন্ন জলের জন্য হেঁটেছেন হাজার হাজার কিলোমিটার পথ।

তিনিই এবার মহাকুম্ভে পরিবেশ বান্ধব পরিস্থিতি বজায় রাখতে ‘এক থালি, এক থ্যাএলা’ নামে পরিবেশ বান্ধব থালা, গ্লাস বিতরণ করছেন। যাতে পুণ্যার্থীদের খাবার সময় পরিচ্ছন্নতা ও পরিবেশ বান্ধব পরিস্থিতি বজায় থাকে।

সেই সঙ্গে তিনি মহাকুম্ভে কোটি কোটি মানুষের মিলিত হওয়ার অন্যতম কারণ পুণ্যস্নান নিয়েও মুখ খুলেছেন। তাঁর মতে, ত্রিবেণী সঙ্গমে জল অত্যন্ত পরিচ্ছন্ন। পরিচ্ছন্নতা বজায় রেখে জল বয়ে চলেছে অনর্গল।

কুম্ভমেলা জুড়ে পরিবেশ বান্ধব পদক্ষেপ এবং পুণ্যস্নানের জলের পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য যোগী আদিত্যনাথ সরকারের প্রশংসাও করেছেন ভারতের জলকন্যা বা ওয়াটার ওম্যান অফ ইন্ডিয়া শিপ্রা পাঠক। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026