National

দক্ষিণ ভারতের গুহাচিত্রে সিন্ধু তীরের ছোঁয়া আজও ভাবাচ্ছে বিশেষজ্ঞদের

সিন্ধু সভ্যতার সঙ্গে ভারতের যোগ তো রয়েছেই, কিন্তু তা দক্ষিণ ভারতের নানা প্রান্তে কতটা প্রভাব ফেলেছিল তার একটা নিদর্শন গুহার মধ্যে পাওয়া গিয়েছিল।

সিন্ধু সভ্যতার নিদর্শন উত্তর ভারত তো বটেই, সেই সঙ্গে গুজরাট, মহারাষ্ট্রেও পাওয়া গিয়েছে। ফলে তার বিস্তৃতি যে কেবল একটি জায়গায় আটকে থাকেনি তা পরিস্কার। কিন্তু সিন্ধু সভ্যতার সময়ের যে পরিচিত শিলালিপি পাওয়া যায় তা কিন্তু তামিলনাড়ুতে পাওয়া যায়।

কৃষ্ণগিরি জেলার নারি কুগাই এলাকায় কয়েকটি গুহাচিত্র আবিষ্কৃত হয় ২০২১ সালে। সেখানে এমন কিছু গুহাচিত্র নজর কাড়ে গবেষকদের যা রীতিমত তাঁদের হতবাক করে দিয়েছিল।

কারণ সিন্ধু সভ্যতার সময় যে শিলালিপি এবং শিলার ওপর খোদাই করা চিহ্ন দেখা যেত হুবহু সেটাই দেখা যায় এই গুহার দেওয়ালে। কীভাবে সিন্ধু সভ্যতার সঙ্গে তামিলনাড়ুর এই যোগসূত্র তৈরি হল তা জানার চেষ্টা শুরু করেন গবেষকেরা।

এই ছবি প্রায় ৪ হাজার বছর পুরনো বলে মনে করছেন গবেষকেরা। সাদা রং-এর ব্যবহার সে সময় প্রচলিত ছিল। সেই সাদা রং ব্যবহার করেই গুহার গায়ে এই ছবি আঁকা হয়। যা আজও স্পষ্ট।

এই গুহাচিত্র এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সিন্ধু সভ্যতার সঙ্গে তামিলনাড়ুর যোগাযোগ খুঁজে পেতে। গবেষকেরা এটাও জানান যে এই গুহাচিত্র তামিলনাড়ুতে বসবাসকারী প্রাচীন যুগের মানুষের কথাও তুলে ধরে।

সেই সময় যে সেখানে মানুষের বসবাস ছিল, তা এ থেকে পরিস্কার। এমনকি ছবিগুলি দেখে তাঁদের জীবনযাত্রার আভাস পাওয়ার চেষ্টা করছেন প্রত্নতাত্ত্বিকরা।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026