National

বাথরুমে গিয়ে মিলিয়ে গেল কনে, মাথায় হাত হবু বরের

বিয়ে চলাকালীনই কনে জানায় তাকে একবার বাথরুম যেতে হবে। বাথরুমের দিকে চলে গেলেও তারপর কোথায় যেন মিলিয়ে গেল সে। হতভম্ব হবু বর।

প্রথম স্ত্রীর অকাল বিয়োগের পর দ্বিতীয় বিয়ে করার সিদ্ধান্ত নেন বছর ৪০-এর এক ব্যক্তি। পাত্রী দেখা শুরু হয়। এক ব্যক্তি তাঁকে এক পাত্রীর খোঁজ এনে দেন। পাত্রী পছন্দ হয় ওই ব্যক্তির। সেই ঘটক এজন্য ৩০ হাজার টাকাও নেন।

স্থির হয় কোনও জাঁকজমক নয়, স্থানীয় শিব মন্দিরেই বিয়েটা হবে। শিব মন্দিরে সেইমত সঠিক সময়ে পাত্র হাজির হন। মায়ের সঙ্গে হাজির হয় কনেও। বিয়ের যাবতীয় খরচের দায়িত্ব পাত্রই কাঁধে তুলে নিয়েছিলেন।

পাত্রী আসতে ওই ব্যক্তি তাঁর হাতে শাড়ি, গয়না, প্রসাধন সামগ্রি সব তুলে দেন। বিয়ে শুরু হয়। আর বিয়ে শুরু হওয়ার পরই কনে জানায় তাকে একবার বাথরুম যেতে হবে। বিয়ের মাঝেই কনে বাথরুমে চলে যায়।

বেশ কিছুক্ষণ অপেক্ষার পরও সে না ফেরায় পাত্র সহ সকলেই বাথরুমের দিকে যান। দেখেন বাথরুমে কেউ নেই। পাত্রী মিলিয়ে গেছে। সঙ্গে তার মাকেও খুঁজে পাওয়া যায়নি।

মাথায় হাত পড়ে বরের। দামি গয়না, শাড়ি সহ নানা সামগ্রি নিয়ে এভাবে যে বিয়ের মাঝেই পাত্রী চম্পট দেবে তা ভাবতেও পারেননি পেশায় কৃষক ওই ৪০ বছরের ব্যক্তি। তিনি বুঝতে পারেন তাঁকে ঠকিয়ে সব নিয়ে পাত্রী পালিয়ে গেছে।

তিনি মোবাইলে থাকা পাত্রীর ছবি দেখিয়ে আশপাশে খোঁজ করেন। কিন্তু কেউই সেই মহিলার খোঁজ দিতে পারেননি। ঘটনার কথা সাংবাদিকদের জানান ওই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গোরক্ষপুরে।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026