National

৪০ বছরে একবার পালিত হয়, এক জীবনে এ পরম্পরা একবারই দেখার সুযোগ মেলে

ভারতে বহু পরম্পরা, প্রচলিত প্রথা চলে আসছে। বছরে তা সাধারণত একবার পালিত হয়ে থাকে। কিন্তু এ পরম্পরা ৪০ বছরে একবার পালিত হয়। যা এখন পালিত হচ্ছে।

ভারত এমন এক দেশ যেখানে প্রচুর বৈচিত্র্যের মধ্যেই লুকিয়ে থাকে মিলন মন্ত্র। ভারতে যে প্রান্তে যাওয়া যায়, বদলে যায় আবহাওয়া, পরিবেশ, মানুষ, তাঁদের ভাবনা, তাঁদের পরম্পরা, প্রথা। সর্বত্র নানা উৎসব অনুষ্ঠান পালিত হয়। যা সাধারণত বাৎসরিক হয়ে থাকে।

যার মধ্যে দুর্গাপুজো, দোল, কালীপুজো, দীপাবলি সবই রয়েছে। কিন্তু এই ভারতেরই এক প্রান্তে ৪০ বছরে একবারই পালিত হয় এক উৎসব। এক পরম্পরা।

৪০ বছরে যেহেতু এ উৎসব একবার পালিত হয় তাই মনে করা হয় সাধারণভাবে জীবনে ১ বার বা ২ বারই এই উৎসবে শামিল হওয়ার সুযোগ থাকে। যা এখন পালিত হচ্ছে সিমলা থেকে কিছুটা দূরে ডালগাঁও গ্রামে।

এখানে ৪০ বছরে একবার এই উৎসব পালিত হয়। আর তখন আশপাশ থেকে একের পর এক পালকি এসে হাজির হয় এখানে। সেই পালকিতে মানুষ নয়, থাকেন দেবতারা। বলা যায় এ উৎসব আদপে দেবতাদের মিলন উৎসব।

সকলের শান্তি, সমৃদ্ধি এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষকে রক্ষা করতে এই দেবতাদের মিলন উৎসব পালিত হয় সিমলা থেকে ১৩৫ কিলোমিটার দূরে পাহাড়ে। এখানে রয়েছে দেবতা বাকরালু-র মন্দির। তিনিই অন্য দেবতাদের এখানে আমন্ত্রণ জানান।

এটাই পরম্পরা। তারপর সকলকে নিয়ে সেখানে হয় ভুন্দা যজ্ঞ। শেষবার এই প্রাচীন পরম্পরা পালিত হয়েছিল ১৯৮৫ সালে। তারপর এ বছর হচ্ছে। এবার এই উৎসবে প্রায় ৫ লক্ষ ভক্ত শামিল হয়েছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026