National

খাবার কম পড়েছে, বিয়ের মাঝখান থেকে উঠে বিস্ময়কর সিদ্ধান্ত নিলেন বর

কনের বাড়ি থেকে আপ্যায়নে তেমন ত্রুটি ছিলনা। কিন্তু বিয়ে চলাকালীন বরযাত্রীরা অভিযোগ করেন খাবার কম। শুনে এক বিস্ময়কর সিদ্ধান্ত নিলেন বর।

বিয়ে আয়োজনে ত্রুটি ছিলনা। বর ও বরযাত্রী সঠিক সময়েই বিয়ে করতে হাজির হন। বিয়েও শুরু হয়। এদিকে বিয়ে চলাকালীন আচমকা বরযাত্রীরা হইচই শুরু করেন। তাঁরা অভিযোগ করেন তাঁদের জন্য পর্যাপ্ত খাবারের বন্দোবস্ত করেননি কনেপক্ষ।

বরযাত্রীদের অভিযোগ কানে যায় বিয়েতে ব্যস্ত বরেরও। যা শুনে বর আচমকা রেগে যান। তিনি বিয়ের মাঝপথ থেকেই উঠে পড়েন। কেন খাবার কম সে প্রশ্ন তুলে বর বিয়ে ছেড়ে বরযাত্রীদের নিয়ে বিবাহ মণ্ডপ থেকে বেরিয়ে যান।

কিন্তু এখানেই তিনি থামেননি। বর সেখান থেকে বেরিয়ে তাঁরই এক আত্মীয়াকে সেই রাতেই বিয়ে করেন। খাবার কম পড়েছে এই অভিযোগে বিয়ে মাঝপথে ফেলে বেরিয়ে গিয়ে অন্য মেয়েকে বিয়ে করার ঘটনা কনেপক্ষেরও কানে পৌঁছয়।

কনে পক্ষের তরফে পুলিশে অভিযোগ দায়ের করা হয়। এও অভিযোগ করা হয় যে বরপক্ষ ১ লক্ষ ৬০ হাজার টাকা তাঁদের কাছ থেকে নিয়েছেন।

উত্তরপ্রদেশের চান্দাউলি জেলার হামিদপুর গ্রামের এই ঘটনা রীতিমত আলোড়ন ফেলে দেয় এলাকা জুড়ে। পুলিশ ২ পক্ষকে এরপর ডেকে পাঠায়। সেখানে বরপক্ষের তরফে ওই টাকা কনেপক্ষের হাতে তুলে দেওয়া হয়।

বিনিময়ে কনেপক্ষ বরপক্ষের ওপর থেকে সব অভিযোগ প্রত্যাহার করে নেয়। কিন্তু এই ঘটনা ছড়িয়ে পড়ে মুখে মুখে। বিভিন্ন সংবাদমাধ্যমেও এই খবর প্রচারিত হয়।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026