National

মাটি খুঁড়তে উঁকি দিল ৪ স্তরের ঐতিহাসিক ভাভ, তৈরির কারণও চমকপ্রদ

দেশজুড়ে নানা প্রান্তে এমন অনেক কিছুই মাটির তলায় লুকিয়ে আছে যা নিজেই একটা ইতিহাস। তেমনই এক ৪ স্তরের ধাপযুক্ত ভাভ-এর খোঁজ মিলল মাটি খুঁড়ে।

একটি সংগঠনের কাছ থেকে আবেদনটা আসে। তা পড়ার পর বিষয়টি উড়িয়ে দেননি জেলাশাসক। তিনি খননকার্যের নির্দেশ দেন। এক মাসও হয়নি এখানে একটি প্রাচীন মন্দিরের খোঁজ মিলেছে। তাই এখানে মাটির তলায় আরও কিছু যে লুকিয়ে থাকতেই পারে তা উড়িয়ে দেওয়ার নয়।

খনন শুরু হয়। ৪৫ ঘণ্টা ধরে খনন চলার পর এই খোঁজ যে বৃথা নয় তা প্রমাণিত হয়। মাটির তলা থেকে উঁকি দেয় একটি নির্মাণ। কি রয়েছে সেখানে? আরও খনন শুরু হয়। তবে খুব সাবধানে। নির্মাণ নষ্ট না করে।

আর তা করতে গিয়েই বেরিয়ে আসে একটি স্টেপওয়েল। হাজির হন উত্তরপ্রদেশের সম্ভলের জেলাশাসক রাজেন্দ্র পেনসিয়া। তিনি সাংবাদিকদের জানান, এখনও পুরো খনন সম্পূর্ণ হয়নি।

তবে মনে করা হচ্ছে মোট ৪টি স্তর রয়েছে। ৪টি স্তরের স্টেপওয়েল। যা রাজা বিলালির মাতামহের সময় তৈরি হয়েছিল। সিপাহি বিদ্রোহের সময় গোপন বৈঠকে এটি ব্যবহার হত।

লক্ষ্মণগঞ্জ এলাকায় খনন করে এর আগে প্রাচীন বাঁকেবিহারী মন্দিরের খোঁজ মিলেছে। তারই কাছে মিলল এই স্টেপওয়েলের খোঁজ। বিস্তীর্ণ একটা করে ধাপ। এভাবেই ধাপে ধাপে নেমে নিচে পুকুর। এটাই স্টেপওয়েলের ধারনা।

রাজ পরিবার এই ধরনের স্টেপওয়েল তৈরি করে ব্যবহার করত। এই স্টেপওয়েলের খোঁজ পাওয়া গেলেও আপাতত তা পুরোটা মাটির তলা থেকে বার করে আনতে স্থানীয় পুরসভাকে দায়িত্ব দিয়েছেন জেলাশাসক। এখনই তিনি এই স্টেপওয়েল এএসআই-য়ের হাতে তুলে দিতে চাইছেন না। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026