দিল্লির মানস সরোবর পার্ক এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার হল ৫ জনের রক্তাক্ত দেহ। এঁদের মধ্যে ৪ জন মহিলা ও ১ জন পুরুষ। শনিবার সকালে দেহগুলি উদ্ধার করে পুলিশ। সকাল সাড়ে ৭টা নাগাদ ফোন পেয়ে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। এই বাড়িতেই থাকতেন এক ৮৬ বছরের বৃদ্ধা। তিনিই গৃহকর্ত্রী। সঙ্গে থাকতেন তাঁর ৩ মেয়ে। ৫৬, ৪৮ ও ৩৮ বছরের ওই ৩ মেয়ে ছাড়া বাড়িতে ছিলেন আর মাত্র ১ জন। ৪ মহিলার পরিবারের সুরক্ষার কাজে নিযুক্ত এক ব্যক্তি। এদিন সকালে এই ৫ জনের দেহই রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। প্রত্যেককেই ছুরি দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে।
প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, বাড়িতে ঢোকার জন্য কোনও জবরদস্তির চিহ্ন খুঁজে পাওয়া যায়নি। তাই প্রাথমিকভাবে মনে হচ্ছে খুনি এঁদের পরিচিত। সম্পত্তিজনিত কারণে খুন কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। ওই পরিবারের আত্মীয় পরিজনদের সঙ্গে কথা বলছেন তদন্তকারী আধিকারিকরা।
চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…
ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…
পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…
অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…
রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…