National

যানজটে ঠায় বসে থাকা যাত্রীদের মন ভাল করতে অভিনব উপায় নিলেন অটো চালক

অটোয় চড়ে দ্রুত গন্তব্যে পৌঁছতে চাইলেও অনেক সময় যানজটে আটকে ঠায় বসে থাকতে হয় অটোকে। এই সময় যাত্রীদের মন ভাল করতে অভিনব উপায় গ্রহণ করলেন অটো চালক।

যাত্রী পরিবহণে এখন ভারতে অটো এক বড় ভূমিকা পালন করে। অটোয় খোলামেলা যাত্রা ও কম খরচে গন্তব্যে পৌঁছতে পারায় সাধারণ মানুষের বড় ভরসা হয়ে উঠেছে অটো।

গন্তব্যে পৌঁছতে অটোয় চড়লেও তা অনেকসময় যানজটের কবলে পড়ে। কলকাতায় ছোট ছোট রুটে অটো চললেও অনেক শহরেই অটো চলে মিটারে বা আগাম বলে দেওয়া ভাড়ার ভিত্তিতে।

সেখানে অনেকসময় বড় শহরে যানজটে পড়তে হয় অটোযাত্রীদের। যে সময় গান শুনতেও বিরক্তি লাগতে পারে। তাই এবার এক অটোচালক অভিনব উপায় গ্রহণ করলেন।

যানজটে আটকে পড়া যাত্রীদের ক্লান্তি ও বিরক্তি কাটাতে তিনি অটোতেই একটি গ্রন্থাগার তৈরি করেছেন। এই লাইব্রেরি রয়েছে অটোর পিছনে বসা যাত্রীদের সামনে। যেখানে থাক করে থরে থরে বই সাজানো রয়েছে।

যেখান থেকে পছন্দের বই তুলে নিশ্চিন্তে পড়তে পারেন যাত্রীরা। এতে সময়ও কাটবে। যানজটের বিরক্তিও কিছুটা দূর হবে। আবার গতির দুনিয়ায় এক ফাঁকে পছন্দের কিছু পড়ে ফেলাও যাবে।

যে বইগুলি তিনি সাজিয়ে রেখেছেন তা মানুষকে জীবনে চলার পথে সঠিক দিশা দেখানোর উপযোগী। বইগুলি একাধারে দার্শনিক ও আধ্যাত্মিক চেতনাকে জাগ্রত করে।

অটোরিকশার লাইব্রেরি, ছবি – সৌজন্যে – লিংকডইন – Ravilla Lokesh

যেমন সেখানে সাজানো থাকে ‘গড লাভস ইউ’ অথবা ‘হোয়াই ডিভোর্স?’। এই চাকার ওপর ছোট্ট লাইব্রেরি থাকা অটোটি ছুটে বেড়ায় বেঙ্গালুরুর রাস্তায়।

যাত্রীদের দৈনন্দিন জীবনের পাঠও এই বই থেকেই দিচ্ছেন অটোচালক। ফলে তাঁর এই অভিনব ভাবনা বেঙ্গালুরুর গণ্ডি পার করে ছড়িয়ে পড়েছে গোটা দেশের মানুষের মুখে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026